×

রাজশাহী

গোমস্তাপুর সীমান্ত

বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ভারতীয় বিড়ি উদ্ধার

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ভারতীয় বিড়ি উদ্ধার

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বড়বিল এলাকায় চাড়ালডাঙ্গা ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে এসব বিড়ি ও নৌকা জব্দ করে।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, নওগাঁ ব্যাটালিয়নের অধীন বিভীষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে রাধানগর ইউনিয়নের বড়বিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়িসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। জব্দ করা বিড়ি গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App