×

রাজশাহী

তিন ম্যাচে ৮ উইকেট, নতুন কুঁড়ির সেরা শামীমকে সংবর্ধনা

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

তিন ম্যাচে ৮ উইকেট, নতুন কুঁড়ির সেরা শামীমকে সংবর্ধনা

ছবি: সংগৃহীত

নতুন কুঁড়ি’২৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী অঞ্চলকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কৃতি সন্তান মো. শামীম রেজা। পুরো টুর্নামেন্টে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে এ গৌরব অর্জন করে সে।

শামীমের এই অর্জনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুহা. মিজানুর রহমানের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে নাচোল রেলস্টেশন মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

নাচোলের মুন্সি হযরত আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শামীম রেজার বোলিং অ্যাকশন ও ঘূর্ণিজাদু যেন হুবহু ক্যারিবীয় স্পিন তারকা সুনীল নারাইনের মতো। পুরো টুর্নামেন্টজুড়েই তাঁর বুদ্ধিদীপ্ত স্পিন বোলিং ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মুহা. মিজানুর রহমান বলেন, ‘শামীম কেবল নাচোলের নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জের গর্ব। ওর অসাধারণ স্পিন প্রতিভা সত্যিই প্রশংসনীয়। তৃণমূলের এই প্রতিভাকে সঠিক পরিচর্যা দেওয়া হলে সে ভবিষ্যতে জাতীয় দলের বড় সম্পদ হয়ে উঠবে।’

আরও পড়ুন: সাঁকো দেখতে গিয়ে সাঁকোতেই বিপদ, নিচে পড়লেন জামায়াত নেতাকর্মীরা

শামীমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমপি বলেন, ‘একদিন সে লাল-সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।’

সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্ষুদে স্পিনার শামীম রেজা জানায়, এই সম্মাননা তার ক্রিকেটযাত্রায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নপূরণে সে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী

শয়নকক্ষে বিষধর কালাচ সাপ, বস্তাবন্দি করে রাখলেন যুবক

শয়নকক্ষে বিষধর কালাচ সাপ, বস্তাবন্দি করে রাখলেন যুবক

ভোক্তা-অধিকারের সতর্কতা ও ৭ নির্দেশনা

ভোক্তা-অধিকারের সতর্কতা ও ৭ নির্দেশনা

নিখোঁজের ৯ দিন পর মাটির নিচে মিলল ব্যবসায়ীর লাশ, পুলিশ হেফাজতে ১৯

নিখোঁজের ৯ দিন পর মাটির নিচে মিলল ব্যবসায়ীর লাশ, পুলিশ হেফাজতে ১৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App