×

রাজশাহী

১৬ দিন ধরে বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাব্বির, সহায়তার আবেদন

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

১৬ দিন ধরে বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাব্বির, সহায়তার আবেদন

ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ট্যাংক মেরামতের সময় আগুনে দগ্ধ হয়ে ১৬ দিন ধরে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন সাব্বির মোল্লা (২৩)। শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় তার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। প্রতিদিন প্রায় ১৫ হাজার টাকা চিকিৎসা ব্যয় হওয়ায় আর্থিক সংকটে পড়েছে তার পরিবার।

এ অবস্থায় সাব্বিরের চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা চেয়েছে পরিবার। সাব্বির বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর পূর্বপাড়া গ্রামের সবুজ মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর মোটরসাইকেলের ফুটো হওয়া ট্যাংকে নেগেটিভ-পজিটিভ আঠা লাগানোর সময় ব্যাটারির স্পার্কিং থেকে আগুন ধরে যায়। এতে সাব্বিরের শরীরের অধিকাংশ অংশ ঝলসে যায়। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকরা আরও ১৫ থেকে ২০ দিন চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তবে প্রতিদিন প্রায় ১৫ হাজার টাকা চিকিৎসা ব্যয় হওয়ায় দীর্ঘদিনের এ খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। আত্মীয়স্বজনের কাছ থেকেও ইতোমধ্যে সহযোগিতা নেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে এখন আর্থিক সহায়তা প্রয়োজন।

সাব্বিরের দাদা আফাজ মোল্লা বলেন, ‘নাতির অবস্থা ভালো নয়। চিকিৎসকরা আরও প্রায় ২০ থেকে ২৫ দিন চিকিৎসা চালিয়ে যেতে বলেছেন। কিন্তু প্রতিদিনের চিকিৎসার খরচ জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আত্মীয়স্বজনের কাছ থেকেও যতটুকু পেরেছি সহযোগিতা নিয়েছি। এখন সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা ছাড়া চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন।’

তিনি জানান, সাব্বির স্থানীয় এক ডিলারের মালামাল দোকানে দোকানে সরবরাহের কাজ করতেন। অল্প বেতনে স্ত্রী ও এক শিশুকন্যাকে নিয়ে কষ্টে সংসার চালাতেন তিনি। সাব্বিরের বাবা দীর্ঘদিন ধরে রাজশিয়ার দুর্গাপুর এলাকায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করেন বলেও জানান তিনি।

সাব্বিরের স্ত্রী লামিয়া খাতুন বলেন, ‘আমার স্বামীই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনিই এখন আগুনে পুড়ে হাসপাতালে পড়ে আছেন। প্রতিদিন অনেক টাকা খরচ হচ্ছে। পরিবারের সামর্থ্য প্রায় শেষ হয়ে গেছে। সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের কাছে আমার স্বামীর চিকিৎসার জন্য সহযোগিতা চাই।’

জামনগর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম মোল্লা বলেন, সাব্বিরের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। আগুনে শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তার দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন হচ্ছে। চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাব্বিরের চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে তার দাদা আফাজ উদ্দিন মোল্লার সঙ্গে যোগাযোগ করা যাবে। মোবাইল নম্বর- ০১৩২৫১৯৫০১০।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমানের পুরুষত্ব নিয়ে খোঁচা মারলেন আসিফ?

সালমানের পুরুষত্ব নিয়ে খোঁচা মারলেন আসিফ?

প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’

প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’

অপরিকল্পিত নগরায়নে বিপন্ন নদ-নদী, অস্তিত্বের প্রশ্ন

বিশ্ব নদী দিবস অপরিকল্পিত নগরায়নে বিপন্ন নদ-নদী, অস্তিত্বের প্রশ্ন

বাসভাড়া নিয়ে নৈরাজ্য, ভ্রাম্যমাণ আদালতের দাবি

বাসভাড়া নিয়ে নৈরাজ্য, ভ্রাম্যমাণ আদালতের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App