×

রংপুর

লালমনিরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট থেকে

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

লালমনিরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত

ছবি: সংগৃহীত

জেলার পাটগ্রাম উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী হাজীগঞ্জ কলতাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত কালাম ওই উপজেলার পানবাড়ী এলাকার আফজাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে কালাম কাজের জন্য কামারেরহাট কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল আসছিল। তবে প্রচণ্ড কুয়াশায় দেখতে না পেয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে কালাম আহত হন।

আরো পড়ুন: ১৫০ কোটি টাকার মালিক কে এই কলেজ শিক্ষিকা ফাতেমা

ঘটনাটি স্থানীয়রা দেখতে পেলে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোরের কাগজ সাংবাদিককে বলেন, কোনো অভিযোগ পাইনি তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোহেল তাজের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

শেখ হাসিনা পরিবারের টাকা পাচার সোহেল তাজের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

শিবালয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

শিবালয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমছে না

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমছে না

আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস

আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App