×

সোশ্যাল মিডিয়া

শেখ হাসিনা পরিবারের টাকা পাচার

সোহেল তাজের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম

সোহেল তাজের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

ছবি : সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, একটি পরিবার ও তাদের ঘনিষ্ঠরা দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িত। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে তারা বিদেশে অবস্থান করে সাধারণ নেতা-কর্মীদের উসকানি দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

সোহেল তাজ বলেন, একটি পরিবার ও তাদের সহযোগীরা হত্যা, গুম, নির্যাতন এবং দমন-পীড়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি দাবি করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বহু মানুষ নিহত হয়েছেন, অনেকে আহত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

স্ট্যাটাসে সোহেল তাজ অভিযোগ করেন, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগও সাংগঠনিকভাবে ক্ষতির মুখে পড়েছে।

এছাড়া তিনি দাবি করেন, বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট ব্যক্তিরা পাচার করা অর্থের ওপর নির্ভর করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ নেতা-কর্মীদের ব্যবহার করে আবারও দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

এদিকে, গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এই তথ্য জানিয়েছেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App