×

রংপুর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:৪৬ এএম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ফাইল ছবি

‘ঋণ না নিয়েও কিস্তির চাপ, ডিএফইডির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ’ এই শিরোনামে ভোরের কাগজের অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট  (ডিএফইডি)।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, ভোরের কাগজের অনলাইনে গত ১০ মে প্রকাশিত ‘ঋণ না নিয়েও কিস্তির চাপ, ডিএফইডির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ’ শিরোনামে সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আহছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট  (ডিএফইডি)-এর ঋণ কার্যক্রম বিষয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন, বিভ্রান্তিকর। 

‘ঢাকা আহছানিয়া মিশন একটি আন্তর্জাতিক মানের অলাভজনক উন্নয়ন সংস্থা, যা কয়েক দশক ধরে প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিটি ঋণ কার্যক্রম সরকারি নিয়ন্ত্রক সংস্থা Microcredit Regulatory Authority (MRA)-এর কঠোর নীতিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে। পঞ্চগড় অঞ্চলের কার্যক্রমও এর ব্যতিক্রম নয়। নিয়মিত নিরীক্ষা এবং মাঠপর্যায়ের নিবিড় তদারকির মাধ্যমে এখানে প্রতিটি লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।’

প্রতিষ্ঠানটি আরো উল্লেখ করেছে, সংবাদে উল্লিখিত 'জালিয়াতি' এ ধরনের সংবাদের কোন সত্যতা/ভিত্তি নেই। আমরা আমাদের প্রতিটি গ্রাহককে ঋণ প্রদানের সময় পাশ বই প্রদান করি এবং সফট্ওয়্যার এর মাধ্যমে প্রতিটি কিস্তির হিসাব সংরক্ষণ করি। যদি কোনো নির্দিষ্ট কর্মীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়, তবে ডিএফইডি তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। কিন্তু সামগ্রিক কার্যক্রমকে জালিয়াতি হিসেবে আখ্যায়িত করা অমূলক। ডিএফইডি ঋণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গ্রাহকবান্ধব নীতিমালা অনুসরণ করে। কিস্তি আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর-জবরদস্তি বা আইন/বিধিবহির্ভূত পদ্ধতি অবলম্বন করা সংস্থার নীতিবিরুদ্ধ। গ্রাহকদের ভয়ভীতি প্রদর্শন করার কোনো সুযোগ বা অবকাশ এখানে নেই।

আরো বলা হয়েছে, ঢাকা আহছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসেবে ডিএফইডি মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শকে ধারণ করে আর্তমানবতার সেবায় নিয়োজিত। পঞ্চগড়ের সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রকাশিত অসত্য সংবাদটির মাধ্যমে জনমনে যে বিভ্রান্তি সৃষ্টিহয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃদ্ধি পেয়ে কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

বৃদ্ধি পেয়ে কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

লেকে গোসলে নেমে নিখোঁজ, ভেসে উঠল দুই কিশোরের মরদেহ

লেকে গোসলে নেমে নিখোঁজ, ভেসে উঠল দুই কিশোরের মরদেহ

সৌদি পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

আজ থেকে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

আজ থেকে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App