×

রংপুর

বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার সময় বিএসএফকে প্রতিহত করল এলাকাবাসী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:৪৭ পিএম

বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার সময় বিএসএফকে প্রতিহত করল এলাকাবাসী

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে বাংলাদেশিদের গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেন এবং প্রতিহত করেন। আজ মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার জোংরা ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩-সংলগ্ন এলাকায় গরুতে ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং বিএসএফকে প্রতিহত করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের শান্ত করেন। পরে বিএসএফ সদস্যরা নিজেদের ভূখণ্ডে ফিরে যান।

জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App