×

রংপুর

নীলফামারী

সংবাদ সংগ্রহকালে হামলার শিকার সাংবাদিক, নিন্দা ও প্রতিবাদ

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:২২ পিএম

সংবাদ সংগ্রহকালে হামলার শিকার সাংবাদিক, নিন্দা ও প্রতিবাদ

ছবি: সংগৃহীত

নীলফামারীতে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি সাংবাদিক আবু সাইদ অপু। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন নীলফামারী প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো। এ হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন গণমাধ্যমকর্মীরা।

গত রোববার (২১ জুন) রাতে নীলফামারী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম. আর. চৌধুরী রাজু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন সাংবাদিক আবু সাইদ অপু। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রেসক্লাব নেতারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নষ্ট করার এমন অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করে নীলফামারী প্রেসক্লাব, নীলফামারী সাংবাদিক ইউনিয়নসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন।

হামলার শিকার ভুক্তভোগী সাংবাদিক চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আবু সাঈদ অপু জানান, “তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ শেষে ফেরার সময় কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যানের বাহিনী আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ক্যামেরার লেন্স ভাঙচুর, পিটু ক্যামেরা ও ট্রাইপডসহ লাইভ ডিভাইস মেশিন ছিনিয়ে নিয়ে যায়।” এ ঘটনায় প্রত্যক্ষদর্শী মিনারুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “আমি রংপুর থেকে এসে শুনেছি সাংবাদিকরা শুধু জনগণের কথা শুনছে, আমার লোকজনের কথা শুনছে না। তাই তারা প্রতিবাদ করতে গিয়ে কথাকাটাকাটি হয়েছে।”

প্রসঙ্গত, সম্প্রতি জেলার কিশোরগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু) কর্তৃক সরকারি জমি দখল ও সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে গত ১ জুন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের সুস্পষ্ট মতামতসহ পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন চাওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে সরকারি খাসজমি দখল ও সরকারি অর্থ ব্যবহারের অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান।

তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নীলফামারীকে আহ্বায়ক এবং রেভিনিউ ডেপুটি কালেক্টরকে সদস্যসচিব করে গঠিত কমিটিতে কিশোরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে সদস্য করা হয়। আদেশে বলা হয়, কমিটিকে সরেজমিন তদন্ত, সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা এবং মতামতসহ জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিল করতে হবে।

কিশোরগঞ্জ উপজেলার স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, “কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেট বাবু কর্তৃক সরকারি জমি দখল ও সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। ফলে তদন্ত কমিটি গঠিত হয়ে তদন্ত চলমান রাখে। এ নিয়ে চ্যানেল ওয়ানের রিপোর্টার আবু সাঈদ অপু গত রোববার দুপুরে চেয়ারম্যান কর্তৃক দখলকৃত জমির ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য তথ্য সংগ্রহকালে তাঁর ওপর চড়াও হন ইউপি চেয়ারম্যানের বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের সবচেয়ে বড় এলএনজি কারখানায় বিস্ফোরণ

বিশ্বের সবচেয়ে বড় এলএনজি কারখানায় বিস্ফোরণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App