×

ফলাফল

এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

ছবি : সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়।

একই সঙ্গে পুনঃনিরীক্ষণের জন্য যেসব খাতা জমা পড়েছিল, সেসব নম্বর এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী জমা দিয়েছেন ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য। এর মধ্যে সর্বাধিক আবেদন ঢাকা শিক্ষা বোর্ডে এবং সর্বনিম্ন বরিশাল বোর্ডে।

আরো পড়ুন : ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে 'শান্তি চুক্তি'

বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পরদিন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

উল্লেখ্য, এ বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির টিভি উন্মোচন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির টিভি উন্মোচন

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

আখাউড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

আখাউড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

বাবর-আরিফুলসহ ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা বাবর-আরিফুলসহ ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App