×

রাজস্ব

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

ফাইল ছবি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসা ও কোম্পানিকে ন্যূনতম টার্নওভার কর থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি টার্নওভারের পরিমাণ অনুযায়ী স্লাবভিত্তিক করহার নির্ধারণেরও প্রস্তাব করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে এনবিআরের সংশ্লিষ্ট একটি সূত্র।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বছরে ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসা ও কোম্পানিকে কোনো ন্যূনতম টার্নওভার কর দিতে হবে না। ২ কোটি টাকার বেশি থেকে ৩ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে করহার হবে ০.২৫ শতাংশ। ৩ কোটি টাকার বেশি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে দিতে হবে ০.৫০ শতাংশ। আর ৪ কোটি টাকার বেশি টার্নওভার করা ব্যবসা ও কোম্পানির জন্য ন্যূনতম টার্নওভার কর ১ শতাংশই থাকছে।

প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৪ কোটি টাকার বেশি টার্নওভার করা ব্যবসা ও কোম্পানিকে বিদ্যমান নিয়ম অনুযায়ী ১ শতাংশ ন্যূনতম টার্নওভার কর দিতে হবে।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ সংক্রান্ত প্রস্তাবের সারসংক্ষেপ ইতোমধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন করেছেন। পরে এটি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ উদ্যোগের মূল লক্ষ্য ছোট ব্যবসা ও তুলনামূলক কম টার্নওভার করা কোম্পানির করের চাপ কমানো। বর্তমানে কোনো ব্যবসা লাভ করুক বা লোকসানে থাকুক, টার্নওভারের ওপর ১ শতাংশ হারে ন্যূনতম কর দিতে হয়। ফলে কম মুনাফা বা লোকসানে থাকা ব্যবসাগুলোর ওপরও করের চাপ তৈরি হয়।

আরও পড়ুন: বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

ভ্যাট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হাসানুল ইসলাম টিপু উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দেশে যখন অনেক ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তখন ছোট ব্যবসায়ীদের জন্য এটি স্বস্তির খবর।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, প্রকৃত আয়ের ভিত্তিতেই কর আরোপ করা উচিত। প্রকৃত মুনাফার ওপর কর নিশ্চিত করতে ন্যূনতম টার্নওভার কর পুরোপুরি বাতিল করা প্রয়োজন।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদও বর্তমান ব্যবস্থা থেকে পুরোপুরি সরে আসার পক্ষে মত দিয়েছেন। তবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্নেহাশীষ বড়ুয়ার মতে, প্রস্তাবিত করহার কমানোয় ছোট ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন। তবে কম মুনাফা বা লোকসানে থাকা বড় ব্যবসার জন্য এ সুবিধা যথেষ্ট নয়।

অন্যদিকে, কিছু অংশীজন আশঙ্কা করছেন, ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসার জন্য প্রস্তাবিত কর অব্যাহতি বিক্রির পরিমাণ ইচ্ছাকৃতভাবে কম দেখানোর প্রবণতা তৈরি করতে পারে। এতে কিছু ব্যবসা কর অব্যাহতির সীমার মধ্যে থাকার চেষ্টা করতে পারে।

এর আগে গত বছরের বাজেটে ন্যূনতম টার্নওভার কর ১ শতাংশ করা হয়। এতে কম মুনাফা বা লোকসানে থাকা ব্যবসার করের বোঝা বেড়ে যায়।

এফবিসিসিআইয়ের হিসাব অনুযায়ী, কোনো ব্যবসার বার্ষিক বিক্রি ৫০ লাখ টাকা এবং মুনাফা ৫ শতাংশ হলে প্রকৃত আয় দাঁড়ায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রে নিয়মিত আয়ের ভিত্তিতে করের পরিমাণ কম হলেও ১ শতাংশ টার্নওভার করের কারণে ৫০ হাজার টাকা দিতে হয়। একইভাবে, ১ কোটি টাকা বিক্রির বিপরীতে ৫ লাখ টাকা মুনাফা করা একটি ব্যবসার নিয়মিত আয়কর ১০ হাজার টাকা হলেও টার্নওভার কর হিসেবে দিতে হয় ১ লাখ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড়ে মাদক কারবারিদের ‘নিষিদ্ধ এলাকা’, সাংবাদিকদের হত্যার হুমকি

গারো পাহাড়ে মাদক কারবারিদের ‘নিষিদ্ধ এলাকা’, সাংবাদিকদের হত্যার হুমকি

এনএসআইর ২ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

এনএসআইর ২ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সিলেটে ভয়াবহ হাম পরিস্থিতি, হাসপাতালে বাড়ছে চাপ

সিলেটে ভয়াবহ হাম পরিস্থিতি, হাসপাতালে বাড়ছে চাপ

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, জেনে নিন

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, জেনে নিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App