×

সোশ্যাল মিডিয়া

দীর্ঘদিনের মতবিরোধের জেরেই ভাঙলো আবু ত্বহার দ্বিতীয় দফার সংসার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:১৬ পিএম

দীর্ঘদিনের মতবিরোধের জেরেই ভাঙলো আবু ত্বহার দ্বিতীয় দফার সংসার

ছবি: সংগৃহীত

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয় দফায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র চার মাসের মাথায় তারা বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। 

শনিবার (৯ মে) সাবিকুন নাহার সারা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সাবিকুন নাহার জানান, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের মতবিরোধের জেরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় উভয় পক্ষই বিচ্ছেদের পথ বেছে নেয়। 

তিনি বলেন, “আমরা নতুন করে সংসার শুরু করার চেষ্টা করেছিলাম এবং দুই পরিবারও এতে ইতিবাচক সাড়া দিয়েছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু কারণে সম্পর্কটি আর টেকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতেই আমাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।”

উল্লেখ্য যে, এর আগে একবার বিচ্ছেদের পর গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের মধ্যস্থতায় তাদের মধ্যে পুনর্মিলন ঘটলেও দ্বিতীয়বারের এই যাত্রাও দীর্ঘস্থায়ী হলো না।

আবু ত্বহা মুহাম্মদ আদনান দেশের তরুণ প্রজন্মের কাছে একজন পরিচিত বক্তা হওয়ায় তার ব্যক্তিগত জীবনের এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইতোপূর্বে তার নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে ফিরে আসার ঘটনাটিও দেশজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তবে এই বিচ্ছেদ নিয়ে আবু ত্বহা মুহাম্মদ আদনানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব-উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব-উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের

দিল্লির পরিস্থিতি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

দিল্লির পরিস্থিতি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

‘গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’

হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় ‘গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’

ভিসি কার্যালয়ে ফের তালা দিল শিক্ষার্থীরা, নতুন উপাচার্য অবরুদ্ধ

চুয়েট ভিসি কার্যালয়ে ফের তালা দিল শিক্ষার্থীরা, নতুন উপাচার্য অবরুদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App