×

সোশ্যাল মিডিয়া

ভিডিও ইস্যুতে জামায়াত এমপিকে আরও ২ বিয়ের পরামর্শ আফসারীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম

ভিডিও ইস্যুতে জামায়াত এমপিকে আরও ২ বিয়ের পরামর্শ আফসারীর

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। তিনি বলেন, ইসলামে একাধিক বিয়ের অনুমতি রয়েছে এবং গাজী নজরুল ইসলাম চাইলে আরও দুটি বিয়ে করতে পারেন।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওবার্তায় রফিক উল্লাহ আফসারী বলেন, স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ করে কাউকে হেয় করা অনুচিত। তার ভাষ্য, বিয়ে ইসলামের দৃষ্টিতে একটি পবিত্র বন্ধন এবং এটি আল্লাহ ও তাঁর রাসুল (সা.) প্রদত্ত গুরুত্বপূর্ণ বিধান।

বক্তব্যে তিনি হজরত উমর (রা.), হজরত আবু বকর (রা.)সহ সাহাবিদের বৈবাহিক জীবনের বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন, দাম্পত্য জীবনে ভালোবাসা, আন্তরিকতা ও পারস্পরিক সম্পর্ক ইসলামের স্বাভাবিক শিক্ষা।

গাজী নজরুল ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, “গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরার একজন সম্মানিত সংসদ সদস্য। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ভাইরাল করে কী লাভ হলো?”

আরও পড়ুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নতুন মোড়, আরেক ভিডিও ভাইরাল

মিডিয়ার সমালোচনা করে তিনি দাবি করেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি বড় ধরনের অপরাধ। তার মতে, বিবাহিত জীবনের ব্যক্তিগত মুহূর্ত জনসমক্ষে ছড়িয়ে দেওয়া সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিব্রত হন।

রফিক উল্লাহ আফসারী আরও বলেন, “ইসলামে এটি হালাল বিষয়। গাজী নজরুল ইসলাম চাইলে আরও দুইটি বিয়ে করতে পারেন, এতে লজ্জার কিছু নেই।” একই সঙ্গে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিওবার্তার শেষাংশে তিনি গাজী নজরুল ইসলামের জন্য দোয়া করে বলেন, আল্লাহ যেন তাঁর গুনাহ মাফ করেন, উত্তম জীবন দান করেন এবং তার বংশের মর্যাদা অটুট রাখেন।

আরও পড়ুন: এমপি নজরুল ইসলামের ঘটনা শিবির ও ছাত্রীসংস্থার জন্যেও লিটমাস টেস্ট: আবিদ

প্রসঙ্গত, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App