×

সোশ্যাল মিডিয়া

‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, মুখ খুললেন তাসনিম জারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম

‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, মুখ খুললেন তাসনিম জারা

ছবি : সংগৃহীত

নিজেকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালিয়ে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। একই সঙ্গে তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ওষুধ, স্লিমিং পণ্য ও চিকিৎসাসেবা বিক্রির অভিযোগও করেন তিনি।

শনিবার (৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

পোস্টে তাসনিম জারা বলেন, বেশ কিছুদিন ধরে কিছু আওয়ামী কর্মী তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ হিসেবে প্রচার করছেন। তার দাবি, তাকে হেয় ও বিব্রত করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে। তবে তিনি জানান, তিনি মেডিসিনের চিকিৎসক।

যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাসনিম জারা বলেন, যৌনস্বাস্থ্যসংক্রান্ত নানা সমস্যার কারণে অনেক মানুষ নীরবে কষ্ট পান। সামাজিক সংকোচের কারণে অনেকে চিকিৎসকের কাছে যেতে চান না এবং ভুল চিকিৎসার শিকার হন। এ ধরনের সমস্যা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তাসনিম জারা আরও বলেন, ‘যৌন ডাক্তার এখন দেশ চালাবে!’ এ ধরনের মন্তব্য তার নজরে এসেছে। তার মতে, যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করাকে অপমানের বিষয় হিসেবে উপস্থাপন করা আসলে সামাজিক অজ্ঞতা ও সংকোচকেই উৎসাহিত করে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিলো বিএনপি

তবে এবার কেন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলছেন, সেটিও ব্যাখ্যা করেছেন তিনি। তাসনিম জারা জানান, এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে পাওয়া একটি স্ক্রিনশটের মাধ্যমে তিনি জানতে পারেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে প্রায় ১৬০টি বিজ্ঞাপন চালানো হচ্ছে।

তার অভিযোগ, কিছু বিজ্ঞাপনে তার ছবির সঙ্গে আপত্তিকর বক্তব্য যুক্ত করা হচ্ছে। পরে সেসব বিজ্ঞাপনের স্ক্রিনশট ব্যবহার করে প্রচার করা হচ্ছে যে, তিনি ওই পণ্য বা সেবা বিক্রি করেন। তাঁর নাম ও ছবি ব্যবহার করে একদল প্রতারক ওষুধ, স্লিমিং পণ্য এবং বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা বিক্রির চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

তাসনিম জারা স্পষ্ট করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কখনো কোনো ওষুধ, স্লিমিং পণ্য, চিকিৎসা বা ট্রিটমেন্ট বিক্রি করেননি। তাঁর নাম বা ছবি ব্যবহার করে কোনো পণ্য কিংবা চিকিৎসাসেবা বিক্রি করা হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

গর্ভবতী মায়েদের জন্য তাঁর তৈরি ‘Shohay Pregnancy’ অ্যাপেও কোনো পণ্য বিক্রি হয় না বলে জানান তাসনিম জারা। তার দাবি, অধিকাংশ মানুষ অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করেন এবং কিছু ব্যবহারকারী প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করেন।

আরও পড়ুন : রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা

নিজের নাম বা ছবি ব্যবহার করে কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্যের বিজ্ঞাপন দেখলে তা না কেনার পাশাপাশি অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাসনিম জারা বলেন, কারও এ ধরনের স্বাস্থ্য সমস্যা থাকলে সংকোচ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক রোগের ক্ষেত্রেই দ্রুত চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার ধূমপায়ীদের রক্তে মিলল মাইক্রোপ্লাস্টিক

এবার ধূমপায়ীদের রক্তে মিলল মাইক্রোপ্লাস্টিক

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, ৭ মাসে নিহত ৪৪

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, ৭ মাসে নিহত ৪৪

সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক

সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক

রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করলো জামায়াত জোট

রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করলো জামায়াত জোট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App