×

সোশ্যাল মিডিয়া

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন সোহেল তাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন সোহেল তাজ

ছবি : সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিওটির ক্যাপশনে সোহেল তাজ লেখেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’

আরও পড়ুন: আল্লামা সাঈদীর স্মৃতিচারণে ইসরাফিল, তুললেন নানা প্রশ্ন

ভিডিও বার্তাটি দেওয়ার সময় সোহেল তাজ রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই ৩৬ জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করছিলেন। সেখানে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি দেখিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জাদুঘরটি দেখতে এসেছেন।

সোহেল তাজ বলেন, গণঅভ্যুত্থানের সময় গণভবন থেকে সহিংসতা ও নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশনা দেওয়া হয়েছিল বলে তিনি মনে করেন। নিহত ও আহতদের স্বজনসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখন সেই স্থানটি দেখতে আসছেন এবং সেদিনের ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাইছেন।

আরও পড়ুন: গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান

জাদুঘরের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারির কথা উল্লেখ করে তিনি বলেন, শুক্রবার সেখানে প্রচণ্ড ভিড় ছিল। প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ জাদুঘরটি দেখতে আসছেন। ব্যস্ত মিরপুর রোডের পাশেও মানুষের দীর্ঘ সারি দেখা যাচ্ছে বলে জানান তিনি।

শেখ হাসিনা দলবল নিয়ে দেশে ফিরবেন- এমন আলোচনা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, ‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলবল নিয়ে বাংলাদেশে ফেরত আসবেন।’ এরপর তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন?

তিনি বলেন, ‘আপনি আসেন, বিচারের সম্মুখীন হন। আপনার সাজা যেটা হয়েছে, সেটার সম্মুখীন হন। জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’

ভিডিওর শেষাংশেও শেখ হাসিনার উদ্দেশে একই আহ্বান জানিয়ে সোহেল তাজ বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

৪৮ বছরে বিএনপির মহাসচিব যারা, কে কতদিন দায়িত্বে

৪৮ বছরে বিএনপির মহাসচিব যারা, কে কতদিন দায়িত্বে

গ্যালারি থেকে দুয়ো, দর্শকদের কড়া বার্তা ক্ষুব্ধ নেইমারের

গ্যালারি থেকে দুয়ো, দর্শকদের কড়া বার্তা ক্ষুব্ধ নেইমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App