×

বিশেষ সংখ্যা

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন

শিকদার শাওনের কবিতাগুচ্ছ

Icon

শিকদার শাওন

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম

শিকদার শাওনের কবিতাগুচ্ছ

শিকদার শাওনের কবিতাগুচ্ছ

নারী

কেন আমাকে হতে হলো নারী? 
কেন পরিচিত স্বজনদের আড় চাহনিভরা,
দুনিয়া সুদ্ধ নিষেধের প্রশ্নবানে,
বিদ্ধ হবে আমার মগজ? 

কেন আমি বাড়ন্ত বয়সে ভয় পাবো, 
কোন পুরুষের চোখ? 
কোন পৌরষ্য হাত কেন নিশপিশ করবে
আমাকে ছোঁয়ার সুপ্ত কামনায়? 

কেন রক্তে মাংসের মানবোধ নিয়েও, 
স্বীকৃতি দেবে না সমাজ?  
লাম্পট্যের পদপিষ্ট আমার সাদ-আল্লাদ্,
কেন কখনোই বেড়ে উঠবো না মানুষ হয়ে ? 

একই মায়ের উদরে জন্ম নিয়েও 
তুমি শ্রেষ্ঠ , আমি নারী 
তুমি প্রেমিকা পেলে, আমি অপয়া 
তুমি ছুঁলেই হারিয়ে ফেলি, সতীত্ব। 

কেন এতো সস্তা হবো আমি? 
ভোগ বিলাসে মাতবে আমায় নিয়ে। 
বয়স বারো থেকেই কেন ভুগবো আমি, 
তোমায় মানুষ হয়ে জন্মাতে গিয়ে ?
#

বোবা কম্পাস 

প্রিয় রোদ্দুর, তুমি কুয়াশা
বোবা কম্পাস গেছে থমকে

প্রিয় আয়নায়, চেনা মুখটা
ভেঙ্গে চৌচির হলো পায়রা 

সে প্রয়সী, আজ রমনী
যার চোখ ভরা শুধু মৃত্যু 

প্রিয় জল রং,তুমি ক্যানভাস
আঁকি অচেনা কোন রুপ তার 

চোখে মায়া জল,তুমি কানছো
বুকে হাহাকার জমা পদ্য

বোবা শব্দ, খাতা বদ্ধ
তুমি হয়ে গেলে আজ মুক্ত 
#

আর্তনাদ 

চারপাশেতে ইটের দেওয়াল
ঠিক মধ্যে আমি
কি হবে আজ মুক্তিপণে 
কতটা দামী 

শত যুগের অন্ধকার 
রাখছে ছেঁয়ে আমায় 
কবে পাবো মুক্তিরও স্বাদ 
কবে হবে বিজয়

দেওয়াল মাঝে আঁকছি ছবি
রক্ত পরছে বেঁয়ে 
শরীরেরই কাঁটার ঘাঁ টা 
উঠছে চিনচিনিয়ে

কাটছে সময় কাটছে সেকেন্ড 
যাচ্ছে কেটে মিনিট
ঘন্টা পেরিয়ে দিনের শেষে 
বাড়ছে শুধু হার্টবিট

ধ্রুব ও ধ্রপদি 

তুমিও হয়ে যাও ধ্রুপদি 
পেয়ে যাও যদি কোন ধ্রুব
মিশে যাও গোঁধুলিতে 
নয়তো রাঙ্গীয়ে দাও উচ্ছাসে

ভীড় ঠেলে চিনে নাও প্রিয়মুখ 
চেনা রোদ শুষে নেবে জল 
ধ্রুবই যদি না পাও জীবনে 
মরনে কি পাবে তল ? 

তারকাদের ভীরে যদি 
পেয়ে যাও নক্ষত্রের খোঁজ 
যদি সীমাহীন অসীম প্রান্তের 
দেখা মেলে চির কাঙ্ক্ষিত ভোর
সব কালিমা জড়িয়েও 
যদি ভালোবাসো চন্দ্রিমাকে
যদি শেষ মেষ ফিরে আসো
এই ফেলে রেখে যাওয়া ঠিকানাতে
জেনে রেখো আমি তখনো
তোমার অপেক্ষায় চাতকের ন্যায় রয়েছি।
যতবার আমি চেয়েছি 
ওই সুদূর নক্ষত্রের প্রেমেই পড়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোরের কাগজের ঈদ আয়োজন

ঈদ-উল-ফিতর ২০২৬ ভোরের কাগজের ঈদ আয়োজন

সেই ঈদ কি এখনো আসে...

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন : সম্পাদকীয় সেই ঈদ কি এখনো আসে...

রক্ত-অশ্রু-বেদনায় ভরা বাঙালির সেই ঈদ

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন রক্ত-অশ্রু-বেদনায় ভরা বাঙালির সেই ঈদ

শুভ নাকি অশুভ?

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন শুভ নাকি অশুভ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App