×

খেলা

সোসিয়েদাদের ৩৮ বছরের রেকর্ড ভাঙল বার্সা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৮, ১২:১৫ পিএম

সোসিয়েদাদের ৩৮ বছরের রেকর্ড ভাঙল বার্সা
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে। কিন্তু লা লিগায় বার্সেলোনার দাপট অব্যাহতই আছে। ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে নতুন এক রেকর্ডও গড়ে ফেলেছে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা। টানা ৩৯ ম্যাচ অপরাজিত থেকে লা লিগায় ইতিহাস তৈরি করেছে দলটি। ১৯৭৯-৮০ মৌসুমে রিয়াল সোসিয়েদাদ টানা ৩৮টি ম্যাচ অপরাজিত ছিল লিগে। এতদিন রেকর্ডটা ছিল তাদেরই দখলে। আগের ম্যাচে লেগানেসকে হারিয়ে অবশ্য রিয়াল সোসিয়েদাদকে ধরে ফেলেছিল বার্সেলোনা। এবার লিগের ৩২তম ম্যাচে ভ্যালেন্সিয়াকে হারিয়ে সোসিয়েদাদকে টপকে গেছেন লিওনেল মেসিরা। ২০১৭ সালের ৮ই এপ্রিল মালাগার স্টেডিয়াম লা রোজালেদায় ২-১ গোলের হারের পরেই শুরু হয় বার্সেলোনার রেকর্ড গড়ার মিশন। লিগে একে একে টানা ৩৯টি ম্যাচ অপরাজিত থেকেছে ভালভার্দের দল। এর মধ্যে ৩২টি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। বাকি ৭টি ম্যাচ হয়েছে ড্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন বাংলাদেশ গঠনের মূল শক্তি কৃষি ও তরুণদের উদ্ভাবন: মির্জা ফখরুল

নতুন বাংলাদেশ গঠনের মূল শক্তি কৃষি ও তরুণদের উদ্ভাবন: মির্জা ফখরুল

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

আইনমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ!

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ!

সাহাবুদ্দিন-শেখ হাসিনার ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাহাবুদ্দিন-শেখ হাসিনার ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App