×

আন্তর্জাতিক

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্নহাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্নহাম

ছবি : সংগৃহীত

দেশের জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার প্রথম আলাপ ইতিবাচক ছিল এবং তাকে উষ্ণ ব্যক্তিত্বের মানুষ বলে মনে হয়েছে। খবর বিবিসির

তবে ট্রাম্পকে তিনি পুরোপুরি বিশ্বাস করেন কি না- এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি বার্নহাম। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বাস্তবতার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হয়।

আগামী সোমবার (২৭ জুলাই) সম্প্রচারিতব্য পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে বার্নহাম বলেন, ব্রিটেনের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে দ্বিমত প্রকাশ করতে দ্বিধা করবেন না।

তিনি আরো বলেন, সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগই তার রাজনৈতিক শক্তি এবং প্রধানমন্ত্রী হিসেবেও তিনি সেই ধারা বজায় রাখতে চান। ইরানকে ঘিরে সংঘাত শুরুর সময় মার্কিন প্রশাসনের পদক্ষেপ নিয়ে তার উদ্বেগ ছিল বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব হলো দেশের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

এদিকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পরিকল্পনা নিয়ে এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে। জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা কবে অর্জন করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে রাজি হননি বার্নহাম।

এর আগে তার চ্যান্সেলর জন হিলি সতর্ক করেছিলেন, ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ না হলে দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। পরে তিনি পূর্ববর্তী সরকার থেকে পদত্যাগ করেন।

বার্নহাম বলেন, বর্তমান চ্যান্সেলর প্রতিরক্ষা ব্যয়ের গুরুত্ব সম্পর্কে সচেতন। চলতি বছরের শেষ দিকে বাজেট ঘোষণার আগে প্রতিরক্ষা বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথও খুঁজে বের করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই: বাণিজ্যমন্ত্রী

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গোয়াইঘাটে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক আলোচনা সভা

গোয়াইঘাটে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক আলোচনা সভা

নাঈমের মৃত্যুর পর বিক্ষোভ, গণপিটুনিতে নিহত অভিযুক্ত ইরান

নাঈমের মৃত্যুর পর বিক্ষোভ, গণপিটুনিতে নিহত অভিযুক্ত ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App