×

খেলা

ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩২ এএম

ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

ফাইল ছবি

ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জস বাটলারের নেতৃত্বাধীন দলটি। জানা গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে এসেছে ইংলিশরা।

আজ সারাদিন বিশ্রাম নেবেন সফরকারী দলের ক্রিকেটাররা। শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবেন তারা।

আগামী ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১২টায় গড়াবে দিবারাত্রির ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর একমাস আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করে দেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, পিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

সিরিজের সূচি

প্রথম ওয়ানডে, ১ মার্চ, ঢাকা দ্বিতীয় ওয়ানডে, ৩ মার্চ, ঢাকা তৃতীয় ওয়ানডে, ৬ মার্চ, চট্টগ্রাম প্রথম টি-টোয়েন্টি, ৯ মার্চ, চট্টগ্রাম দ্বিতীয় টি-টোয়েন্টি, ১২ মার্চ, ঢাকা তৃতীয় টি-টোয়েন্টি, ১৪ মার্চ, ঢাকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App