×

খেলা

বিশ্বকাপ দল ঘোষণা: আছেন রিয়াদ, বাদ তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম

বিশ্বকাপ দল ঘোষণা: আছেন রিয়াদ, বাদ তামিম

বিশ্বকাপ দল ঘোষণা: আছেন রিয়াদ, বাদ তামিম। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ দল ঘোষণা: আছেন রিয়াদ, বাদ তামিম

বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ দল

অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশের বিশ্বকাপ দল। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। তবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তামিমের বদলে ওপেনিং পজিশনে সুযোগ মিলেছে আরেক তামিম-তানজিদ হাসানের।

এদিকে, ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিতর্কে থাকা তরুণ পেসার তানজিম হাসান সাকিবও জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের দলে। এছাড়া দলে বড় কোনো চমক নেই।

ওপেনিং পজিশনে আছেন কেবল লিটন আর তানজিদ তামিম। ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবা হয়েছে মেহেদি হাসান মিরাজকে।

১৫ সদস্যের দলে পেসার ৫ জন। তারা হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান তামিম।

[caption id="attachment_466779" align="aligncenter" width="526"] বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ দল[/caption]

বাংলাদেশের বিশ্বকাপ দল: তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App