×

খেলা

আজ দেশে ফিরছে সালমারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ০২:৫৫ পিএম

আজ দেশে ফিরছে সালমারা
টি-টোয়েন্টি এশিয়া কাপ বিজয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ মালয়েশিয়া থেকে দেশে ফিরছে। সোমবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ইউএস-বাংলার বিএস ৩১৬ বিমানের একটি ফ্লাইটে সালমারা দেশের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটটি বিকেল ৫টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বলে জানিয়েছেন ইউএস-বাংলার কুয়ালালামপুরের মার্কেটিং ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম। মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে সালমাদের বিদায় দিতে উপস্থিত ছিলেন স্টেশন রিপ্রেজেন্টেটিভ শোভন চৌধুরী, বন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমানুল মৃধা প্রমুখ। গতকাল রোববার মালয়েশিয়ায় কিনরারা ওভাল ক্রিকেট একাডেমিতে এক শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে টানা ছয়বার এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছিল ভারত। নারীদের ক্রিকেটারদের এই অর্জনে কাল মেতেছিল সারা দেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App