×

খেলা

করুণারত্নের বিদায়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০৪:৫৯ পিএম

করুণারত্নের বিদায়ে ম্যাচে ফিরল বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্মান রক্ষার তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয়েছে এই ম্যাচটি। শ্রীলংকা ২৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে। কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেল ম্যাথুস ক্রিজে আছেন। শুরুতে শফিউলের বলে ৬ রান করে আউট হন আভিস্কা ফার্নান্দো। এরপর অধিনায়ক করুনারত্নে ৪৬ রান করে ফেরেন। তাইজুলের বলে আউট হন তিনি। তখন শ্রীলংকার রান ৯৬। দুই রান যোগ হতেই কুশল পেরেরা আউট হন। তিনি রুবেলের বলে ৪২ রান করে আউট হন। এই ম্যাচে একদিকে বাংলাদেশ তাদের সদ্য প্রয়াত দেশের প্রথম অধিনায়ক শামীম কবিরের জন্য খেলবে, অপর দিকে শ্রীলঙ্কা ম্যাচটি খেলতে নামবে নুয়ান কুলাসেকেরাকে সম্মান জানাতে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই পেসার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App