×

খেলা

একঘেয়েমি কাটাতে ভক্তদের ফোন নম্বর দিলেন শারাপোভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৬:৪০ পিএম

একঘেয়েমি কাটাতে ভক্তদের ফোন নম্বর দিলেন শারাপোভা

মারিয়া শারাপোভা

ভক্ত সমর্থকদের নিজের ফোন নম্বর দিয়েছেন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা। বলেছেন, তার সঙ্গে মোবাইল ফোনে খুদে বার্তার বিনিময় করে বা কথা বলে যদি একঘেয়েমি কাটে, সেই সুযোগটা নিতে পারেন ভক্তরা।

এটা বলে নিজের মোবাইল নম্বরটি দিয়েছেন শারাপোভা। নম্বরটি লিখে রাখতে পারেন আর কথা বলতে বা বার্তা বিনিময় করতে পারেন প্রিয় তারকা শারাপোভার সঙ্গে (+১) ৩১০-৫৬৪-৭৯৮১! শারাপোভার এই উদ্যোগে অবশ্য টেনিস সাকির্টের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

শারাপোভা ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বলেছেন, আমি আমার সব অনুসারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে আসছি। গত সপ্তাহে আমার ১৫০ জন ভক্তের সঙ্গে ভিডিও কনফারেন্সে আমার দারুণ সময় কেটেছে। ওই ভিডিও চ্যাটিং আমার খুব ভালো লেগেছিল। আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই আমি আমার ভক্তদের সঙ্গে আরো বেশি যুক্ত থাকতে চাই। আমি চাই আপনারা কী ভাবছেন সেটা আমাকে লিখে জানান।

অনেকে হয়তো এখন লিখতেও বিরক্ত হচ্ছেন। এ কারণেই নিজের মোবাইল ফোন নম্বরটিও দিয়েছেন শারাপোভা, আমি আপনাদের আমার ফোন নম্বরটা দিচ্ছি। আপনারা আমাকে বার্তা পাঠাতে পারেন, যেটা সরাসরি আমার মোবাইল ফোনে আসবে। আমি আপনাদের বাতার্র জবাব দেব।

কোয়ারেন্টাইনে থেকে বিরক্ত মারিয়া শারাপোভা। তাই ভক্তদের ফোন নম্বর দিয়েছেন তিনি। ভক্তদের যে কেউ তাকে খুদে বার্তার পাঠিয়ে বা মোবাইলে প্রিয় তারকার সঙ্গে একটু কথা বলে মনটা ভালো করে নিতে পারেন!

চোটের কাছে হেরে সম্প্রতি টেনিসকে বিদায় জানানো শারাপোভা এখন হোম কোয়েরেন্টিনে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বজুড়ে ভক্তদের সঙ্গে টুইটার বা ইনস্টাগ্রামে বার্তার বিনিময় করছেন কখনো, কখনো আবার যোগ দিচ্ছেন ভিডিও কলে। কিন্তু এতেও একঘেয়েমি কাটছে না এই টেনিস সুন্দরীর।

শারাপোভার বিশ্বাস, হোম কোয়ারেন্টিনে এভাবে একঘেয়েমি পেয়ে বসেছে অনেককেই। তাদের একঘেয়েমি কাটানোর জন্য এগিয়ে এসেছেন সদ্য সাবেক হওয়া এই টেনিস তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App