×

খেলা

ইসরায়েলের পক্ষে মন্তব্য করায় কেড়ে নেয়া হল অধিনায়কত্ব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ এএম

ইসরায়েলের পক্ষে মন্তব্য করায় কেড়ে নেয়া হল অধিনায়কত্ব

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর মাত্র ৬ দিন আগে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড টিগারকে। ইসরায়েলের সমর্থনে একটি মন্তব্য করায় তার অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছে। নেতৃত্ব পরিবর্তন আনা হলেও টিগার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন।

আইসিসির নিয়ম অনুসারে বিবদমান কিংবা যুদ্ধরত দুই পক্ষের কাউকে সমর্থন কিংবা তাকে কেন্দ্র করে ইঙ্গিতপূর্ণ কোনো বার্তা দেয়ার অনুমোদন নেই। যা নিয়ে সম্প্রতি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিকে বারবার অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজার ওপর কড়াকড়ি আরোপ করতে দেখা গেছে। এবার যুব বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বিতর্ক এড়ানোর লক্ষ্যে নিজেদের ক্রিকেটারের বিষয়ে প্রোটিয়ারা কঠিন এই সিদ্ধান্ত নিয়েছে। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

প্রতিবেদনটিতে বলা হয়, ফিলিস্তিনের সঙ্গে চলমান সংঘাতের মাঝে ইসরায়েলি সেনাদের সমর্থনে ডেভিড টিগারের মন্তব্য তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে সিএসএর। তাই টুর্নামেন্ট চলাকালে এ ধরনের কাজ থেকে তারা ক্রিকেটারদের বিরত রাখতে চায়।

এক বিবৃতিতে সিএসএ জানিয়েছে, ‘দলের সব ক্রিকেটার এবং ডেভিডের নিজেরও খেলার প্রতি অনেক আগ্রহ রয়েছে। তাই তাকে আমরা স্কোয়াডের সঙ্গে রাখব এবং নতুন অধিনায়কও ঘোষণা করা হবে। সিএসএ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রত্যেক খেলোয়াড় এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাকে প্রাথমিক দায়িত্ব বলে মনে করছে। সে কারণে এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মানতে হবে।’

যুব বিশ্বকাপের উদ্বোধনী দিনেই আগামী শুক্রবার নিজেদের মিশন শুরু করবে প্রোটিয়ারা। পচেফস্ট্রুমে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তাদের গ্রুপে অপর দুই প্রতিপক্ষ দল ইংল্যান্ড ও স্কটল্যান্ড। এর আগে যুব বিশ্বকাপ আসরটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত নভেম্বরে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। 

উল্লেখ্য, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আফগানিস্তান, পাকিস্তান নেপাল ও নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ডি’ গ্রুপে। এই টুর্নামেন্ট চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ৪১টি ম্যাচে শেষ হবে জুনিয়র ক্রিকেটারদের বিশ্বকাপ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App