×

খেলা

বাংলাদেশ সফরের আগে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পিএম

বাংলাদেশ সফরের আগে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজে খেলা অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটার টেম্বা বাভুমার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কনুইয়ের ইনজুরিতে পড়েন তিনি।

মূলত ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে ব্যাটিং থেকে তাকে অবসরও নিতে হয়। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ফিল্ডিংয়েও নামতে পারেননি। দলের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ইতোমধ্যেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।

এর আগে, ২০২২ সালে কনুইয়ের একই জায়গায় ইনজুরিতে পড়েছিলেন বাভুমা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওই ইনজুরি কাটিয়ে দেশে ফিরেছিলেন। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ইনজুরিতে পড়েন তিনি।

বাভুমা শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে না আসতে পারলে এইডেন মার্করাম দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিতে পারেন। এর আগে, চোটের কারণে বাংলাদেশ সফরের দল থেকে পেসার নান্দ্রে বার্গার ছিটকে গেছেন।

এদিকে সূচি অনুযায়ী, প্রায় ৩ সপ্তাহের সফরে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। একদিন বিশ্রাম শেষে ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুশীলন করবে প্রোটিয়া দল। ২১ অক্টোবর থেকে 'হোম অব ক্রিকেট' মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর ২৬ অক্টোবর চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে দুই দলের। সেখানে গিয়ে ২৭ ও ২৮ অক্টোবর অনুশীলন করবে প্রোটিয়ারা। 

আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অন্তর্গত। সিরিজ শেষে ৩ নভেম্বর ঢাকা ছাড়বে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

মানবাধিকার ও জননিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

গোলাম পরওয়ার ‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকলে যেসব ক্ষতি হয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকলে যেসব ক্ষতি হয়

ইউটিউ অর্থ দেবে না এআই দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করলে

ইউটিউ অর্থ দেবে না এআই দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App