×

খেলা

এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে মুখ খুললেন পরিবেশ উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:৫০ পিএম

এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে মুখ খুললেন পরিবেশ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

এবার সাকিব আল হাসানের নিরাপত্তা ইস্যুতে মুখ খুললেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, আমি যতটুকু জেনেছি সাকিব নিজে বলেছেন নিরাপত্তার কারণে আসছেন না। সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার কারণে আসবেন না এমন কোনো কথা ওনাকে বলা হয়েছে বলে আমাদের জানা নেই। 

এর আগে সাকিবের দেশে না ফেরা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশে না আসার পরামর্শ দিয়েছি। 

বাংলাদেশে না ফিরতে পারার বিষয়ে সাকিব জানিয়েছেন, নিজের নিরাপত্তার জন্যই এখন দেশে ফিরতে পারছেন না। তিনি বলেন, দেশে ফেরার কথা ছিল। কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য। আমার নিজের নিরাপত্তার জন্যই। 

সাকিবকে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দল ঘোষণার পর দেশের ক্রীড়াঙ্গন নতুন করে উত্তপ্ত হওয়া শুরু করে। বিশেষ করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তার বিরুদ্ধে বিভিন্ন মানুষকে স্লোগান দিয়ে মিছিল করতে দেখা গেছে। সেই সঙ্গে হয়েছে দেয়াল লিখনও। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার কুশপুত্তলিকা দাহ করা হয়। 

সাকিবকে যেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেয়া হয়, সে দাবি নিয়ে শেরেবাংলায় স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে দল থেকে তাকে বাদ দেয়ার কথাও জানায়। 

ফলে শেষ পর্যন্ত স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, ঘরের মাঠে বিদায় টেস্ট খেলা হচ্ছে না সাকিবে। এতে কানপুর টেস্টই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইলো তার জন্য। 

১৭ অক্টোবর সাকিবের দেশে ফেরার কথা থাকলেও দেশে ফিরছেন না। দুবাইয়ে পৌঁছানোর পর তিনি বাংলাদেশ থেকে বার্তা পান, ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে। 


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App