×

খেলা

জানা গেল আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫৩ এএম

জানা গেল আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ

আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ প্রকাশ্যে। ছবি: স্পোর্টস উইকি

আইপিএলের রিটেনশন পর্ব শেষ হওয়ায় ক্রিকেটপ্রেমীদের এখন আগ্রহ নিলাম নিয়ে। আগেই গুঞ্জন ছিল, এবারের মেগা নিলাম হবে সৌদি আরবের রিয়াদে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে সেই খবরের সত্যতা মিলেছে। সেই সঙ্গে আইপিএলের নিলামের সম্ভাব্য দিনও প্রকাশ্যে এসেছে। তবে নিলাম শুরুর সময়কে কেন্দ্র করে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে।

এরইমধ্যে প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো দুই থেকে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়োনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মওসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরো ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। আগামী তিন বছরের জন্য কারা কেমন দল তৈরি করবে, এখন তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

বিসিসিআই সূত্রের খবর, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর দু’দিন ধরে হবে আইপিএলের নিলাম। সৌদি আরবের রাজধানী রিয়াদেই নিলামের আয়োজন করা হচ্ছে। বোর্ডের সূত্রে ভারতের একাধিক গণমাধ্যমে উঠে এসেছে ২৪ ও ২৫ নভেম্বরের কথা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে খানিক অপেক্ষা করতেই হচ্ছে।

আরো পড়ুন: সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ নিয়ে ভুল এবং বানোয়াট খবর

এদিকে ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। আইপিএল নিলামের জন্য নির্ধারিত দিনে ভারতের প্রথম টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন। মূল সমস্যার সূত্রপাত এখান থেকেই। বোর্ডার-গাভাস্কর ট্রফি ও আইপিএলের নিলাম সম্প্রচারকারী চ্যানেল একই। তাই কোন সময় নিলাম শুরু করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

অস্ট্রেলিয়ার পার্থ এবং সৌদি আরবের রিয়াদের সময়ের পার্থক্য ৫ ঘণ্টা। বিসিসিআই কর্তাদের সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, অস্ট্রেলিয়া-ভারত টেস্টের সংশ্লিষ্ট দু’দিনের খেলা শেষ হওয়ার পর নিলাম শুরু করতে হবে। আবার একাধিক দল গভীর রাত পর্যন্ত নিলাম চালানোর পক্ষে নয়। সম্প্রচারকারী চ্যানেলের দাবি মেনে, বিকেল নাগাদ হতে পারে নিলামের আয়োজন। 

বোর্ড কর্তারা রিয়াদে গিয়ে নিলামের সম্ভাব্য জায়গা দেখে এসেছেন আগেই। সোমবার বোর্ডের আরো একটি প্রতিনিধি দল সৌদি আরবে গিয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এই সফরেই সব কিছু চূড়ান্ত করা হবে। প্রাথমিকভাবে রিয়াদ ছাড়াও জেদ্দা, সিঙ্গাপুর, দুবাই এমনকি ভিয়েনাও ছিল বিসিসিআই কর্তাদের তালিকায়। তবে শেষ পর্যন্ত আইপিএলের এবারের মেগা নিলাম রিয়াদেই হতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নভেম্বরেই আসছে ৩ ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

নভেম্বরেই আসছে ৩ ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

শ্রমিকের আড়ালে ভয়ংকর অপরাধী!

শ্রমিকের আড়ালে ভয়ংকর অপরাধী!

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App