×

খেলা

ম্যাড়মেড়ে ফাইনাল দেখতে যে কারণে আসেননি বিসিবি সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম

ম্যাড়মেড়ে ফাইনাল দেখতে যে কারণে আসেননি বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে এনসিএল টি-২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লো-স্কোরিং ফাইনালের লড়াই মোটেই জমেনি। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬ দশমিক ৩ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয় মেট্রো। জবাবে ১১ দশমিক ২ ওভারে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

এদিকে ফাইনালে বিসিবি সভাপতি ফারুক আহমেদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেটের নতুন সংযোজনে শেষ মুহূর্তে কেন তিনি (ফারুক) আসতে পারেননি, সেটার ব্যাখ্যা ম্যাচ শেষে দিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।

ফাইনাল শেষে বিসিবির চিফ কো-অর্ডিনেটর বলেন, ‘আসার কথা ছিল। আমি যতটুকু জানি যে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হয়েছে বা দেরি হওয়ার কারণে তিনি ম্যাচটা দেখতে পারেননি। এটার জন্য ছিলেন না তিনি।’

নান্নু আরো বলেন, ‘(এনসিএল টি-টোয়েন্টি) ১০০ দেওয়া যাবে না। ১০০ তে ৯০ দিতে হবে। কারণ, ফাইনাল ম্যাচটা উইকেটের স্ট্যান্ডার্ডের কারণে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। এখানে প্রতিদিন দুই জায়গায় চারটা করে ম্যাচ হয়েছে। তো সেই হিসেবে অনেকটা চ্যালেঞ্জিং ছিল এই উইকেটটা।’

বিসিবির চিফ কো-অর্ডিনেটর আরো বলেন, ‘সব মিলিয়ে তারপরও আমি বলব, উইকেটটা যতটুকু চ্যালেঞ্জিং ভেবেছিলাম, তার থেকে যথেষ্ট ভালো আচরণ করেছে। যদিও ফাইনাল ম্যাচটা লো-স্কোরিং হয়েছে।’

এনসিএল টুর্নামেন্ট নিয়ে নান্নু বলেন, ‘সব মিলিয়ে আমি বলব, অনেক ফিডব্যাক আছে। অনেক খেলোয়াড়কে নির্বাচক প্যানেল জায়গা করে দিয়েছে এবং ভবিষ্যতে এই টুর্নামেন্ট যদি চালিয়ে যেতে পারি, ইনশা আল্লাহ টি-টোয়েন্টি সংস্করণে যে ঘাটতিটা আছে, সেটা আমরা পূরণ করতে পারব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষামন্ত্রী এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App