×

খেলা

পিএসএলের চ্যাম্পিয়ন সাকিব-রিশাদদের লাহোর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৮:৪৬ এএম

পিএসএলের চ্যাম্পিয়ন সাকিব-রিশাদদের লাহোর

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনাল ম্যাচে কোয়াটা গ্লাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্স। এ নিয়ে ৪ বছরের মধ্যে তৃতীয়বারের মত পিএসএল শিরোপা জিতল লাহোর।

রোববার (২৫ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রানের বড় সংগ্রহ পায় কোয়াটা। দলটির হয়ে ৭৬ রানের বড় ইনিংস খেলেন হাসান নওয়াজ । ৮ চার ও ৪ ছক্কায় ৪৩ বলে এই ইনিংস সাজান তিনি।

এছাড়া রাইলি রুশো ২২, আভিস্কা ফার্নান্দো ২৯ এবং দিনেশ চান্ডিমাল ২২ রান যোগ করেন। শেষদিকে ৩ ছক্কা ও ২ চারে ৮ বলে ২৮ রানের ক্যামিও খেলেন ফাহিম আশরাফ।

লাহোরের হয়ে দুর্দান্ত বোলিং করেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া সালমান মির্জা ও হারিস রউফ দুটি করে উইকেট নেন। আর ৪২ রান খরচায় একটি উইকেট নেন বাংলাদেশের রিশাদ।

জবাবে দলীয় ৩৯ রানে ফেরেন ওপেনার ওপেনার ফখর জামান। আরেক ওপেনার নাঈমের ব্যাট থেকে ২৭ বলে ৪৬ রান এসেছে। এছাড়া তিনে নামা আব্দুল্লাহ শফিক ২৮ বলে ৪১ রান যোগ করেন।

তবে দুর্দান্ত এক ইনিংস খেলেন লঙ্কান ব্যাটার কুশল পেরেরা। ৫ বাউন্ডারির সঙ্গে ৪ ওভার বাউন্ডারিতে ৩১ বলে ৬২ রানের ইনিংস সাজান তিনি। আর কঠিন হওয়া ম্যাচ বের করে নিয়ে রীতিমত ম্যাজিশিয়ান বনে যান সিকান্দার রাজা। সমান দুটি করে চার আর ছক্কায় ৭ বলে ২২ রানের কালজয়ী এক ইনিংস খেলেন জিম্বাবুয়ে অলরাউন্ডার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App