×

খেলা

আইপিএল

রিল বানাতে গিয়ে ৭০ হাজার টাকার আংটি হারালেন নারী দর্শক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম

 রিল বানাতে গিয়ে ৭০ হাজার টাকার আংটি হারালেন নারী দর্শক

আইপিএল ম্যাচে রিল বানাতে গিয়ে আংটি হারালেন নারী দর্শক। ছবি- সংগৃহীত

ক্রিকেট মাঠে কতো কিছুই না ঘটে! কখনো ব্যাটে-বলের লড়াই ছাপিয়ে আলোচনায় আসেন গ্যালারির সমর্থকরা। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে খবরের শিরোনাম হলেন আইপিএল দেখতে আসা এক নারী দর্শক। স্রেফ সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুসরণ করে ভিডিও বা 'রিল' বানাতে গিয়ে নিজের মূল্যবান হীরা বা স্বর্ণের আংটি হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।

আইপিএলের চলতি আসরে পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন মধুপ্রিয়া নামের এক নারী। মাঠে তিনি কলকাতা নাইট রাইডার্স তারকা শ্রেয়াস আইয়ারের নাম লেখা জার্সি পরে প্রিয় দলকে সমর্থন দিচ্ছিলেন। তবে তার মূল লক্ষ্য ছিল বর্তমান সময়ের একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে গা ভাসানো।

ভাইরাল হওয়া সেই ট্রেন্ডের নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের গ্যালারিতে একটি আংটি গড়িয়ে ফেলে দেওয়া হয় এবং ক্যামেরার মাধ্যমে সেটি অনুসরণ করে খুঁজে বের করতে হয়। মধুপ্রিয়াও ভিডিও ধারণের উদ্দেশ্যে আংটিটি হাত থেকে ছেড়ে দেন। কিন্তু বিপত্তি বাঁধে সেখানেই। আংটিটি গড়িয়ে গ্যালারির এমন এক জায়গায় হারিয়ে যায় যে, দীর্ঘক্ষণ সবাই মিলে খোঁজাখুঁজি করেও সেটির আর হদিস পাওয়া যায়নি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আংটি হারানোর বিষয়টি নিজেই নিশ্চিত করেন মধুপ্রিয়া। তিনি এক পোস্টে লিখেন,'সামান্য রিল বানাতে গিয়ে ৭০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল। অনেক খুঁজেও আংটিটি এখনও পাইনি। মোহালির পিসিএ স্টেডিয়ামের কোনো কর্মী যদি এই ভিডিওটি দেখেন, তবে দয়া করে আংটিটি খুঁজে পেতে আমাদের সাহায্য করুন।'

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মধুপ্রিয়ার এই অসতর্কতার সমালোচনা করলেও, কেউ কেউ আবার শখের বশে করা ভিডিওর এমন পরিণতিতে দুঃখ প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরো ৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

আরো ৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

ফেরি থেকে নদীতে প্রাইভেটকার, প্রাণে বাঁচলেন যাত্রী

ফেরি থেকে নদীতে প্রাইভেটকার, প্রাণে বাঁচলেন যাত্রী

১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সড়কে মৃত্যুপুরী: অরাজকতার শিকড় কোথায়, সমাধান কী?

সড়কে মৃত্যুপুরী: অরাজকতার শিকড় কোথায়, সমাধান কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App