×

খেলা

আরও ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন ‘ক্রীড়া কার্ড’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম

 আরও ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন ‘ক্রীড়া কার্ড’

‘ক্রীড়া কার্ড’ প্রাপ্ত ক্রীড়াবিদদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী । ছবি- সংগৃহীত

দেশের ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে সরকারের নেওয়া বিশেষ উদ্যোগ ‘ক্রীড়া ভাতা’ কর্মসূচির পরিধি আরও বেড়েছে। দ্বিতীয় ধাপে আরও ১৭১ জন খেলোয়াড় এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন, যার ফলে সরকারি সুবিধার আওতায় আসা মোট ক্রীড়াবিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় দফার এই ১৭১ জন ক্রীড়াবিদের হাতে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নতুন এই তালিকায় পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন সদস্যও অন্তর্ভুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, 'ক্রীড়াকে একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য।' তিনি জানান, কার্ডধারী প্রত্যেক খেলোয়াড়কে বিশেষ বিমা সুবিধার আওতায় আনা হবে। এর ফলে মাঠের পারফরম্যান্স চলাকালীন কিংবা ব্যক্তিগত জীবনে যেকোনো ইনজুরিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে উন্নত চিকিৎসা সেবা পাবেন। তবে এই সুবিধার স্বচ্ছতা বজায় রাখতে প্রতি চার মাস অন্তর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে এবং তালিকার নিয়মিত নবায়ন চলবে।

ক্রীড়াঙ্গনের প্রসারে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে পাঠ্যক্রমের আবশ্যিক বিষয়ের মর্যাদা দেওয়া হচ্ছে। এখন থেকে শিক্ষার্থীদের সাধারণ বিষয়ের মতো খেলাধুলাতেও উত্তীর্ণ হতে হবে। তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ক্রীড়া শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে দেশের অভিজ্ঞ সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ মার্চ প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে এই কার্ড প্রদান করা হয়েছিল। সরকার পর্যায়ক্রমে দেশের মোট ৫০০ জন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদকে এই বিশেষ সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

দ্বিতীয় দফায় ক্রীড়া ভাতায় কোন খেলার কতজন:

ফুটবল (পুরুষ ও নারী): ৩৬, ‎হকি (পুরুষ ও নারী): ৩৬, ‎ভলিবল: ১৪, ‎দাবা: ১১, ‎আর্চারি: ১১, ‎ভারোত্তোলন: ১০, ‎হ্যান্ডবল: ১০, ‎জিমন্যাস্টিকস: ৯, ‎সাঁতার: ৬, ‎টেবিল টেনিস: ৫, ‎শুটিং স্পোর্ট: ৫, ‎সাইক্লিং: ৪, ‎উশু: ৪, ‎জুডো: ৩, ‎কিকবক্সিং: ২, ‎টেনিস: ২, ‎বডি বিল্ডিং: ২ ও ‎ট্রায়াথলন: ১। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সপ্তাহে ২ দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

সপ্তাহে ২ দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থ আগে : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থ আগে : নৌপরিবহনমন্ত্রী

গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন বাস্তবায়নে হাইকোর্টের রুল

গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন বাস্তবায়নে হাইকোর্টের রুল

এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৯৭ কোটি ডলার

এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৯৭ কোটি ডলার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App