×

খেলা

মালিক হয়েই দলের ফুটবলারদের উদ্দেশ্যে মেসির আবেগঘন বার্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:৩৪ পিএম

মালিক হয়েই দলের ফুটবলারদের উদ্দেশ্যে মেসির আবেগঘন বার্তা

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে এসে মাঠের বাইরের নতুন এক অধ্যায় শুরু করলেন লিওনেল মেসি। স্পেনের কাতালান ক্লাব 'উয়ে কর্নেয়া' কেনার পর প্রথমবারের মতো ক্লাবটির খেলোয়াড় ও কর্মকর্তাদের সামনে এক আবেগপূর্ণ ভিডিও বার্তায় হাজির হয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। পঞ্চম সারির এই ক্লাবটিকে স্প্যানিশ ফুটবলের শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিনিয়োগ করেছেন ইন্টার মায়ামি অধিনায়ক।

স্পেনের বাইশ ইয়োব্রেগাত অঞ্চলের এই ক্লাবটি মূলত তাদের শক্তিশালী ফুটবল অ্যাকাডেমির জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখান থেকেই জর্দি আলবা ও ডেভিড রায়ার মতো তারকারা উঠে এসেছেন। ক্লাবটি অধিগ্রহণের পর নিজের পরিকল্পনা জানিয়ে মেসি বলেন,'আমি নিজের পরিচয় দিতে এবং তোমাদের এটা জানাতে চাই যে আমরা এখানে এসেছি ক্লাবটিকে বড় করতে এবং সব ধরনের প্রয়োজনে সাহায্য করতে। এই নতুন প্রজেক্ট নিয়ে আমাদের অনেক উৎসাহ আছে। আমি নিয়মিত তোমাদের খোঁজ রাখছি।'

বর্তমানে স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তর ‘তেরসেরা আরএফইএফ’-এ খেলছে কর্নেয়া। লিগের খেলা শেষ হওয়ার মাত্র দুই দিন বাকি থাকতেই দলটি পরবর্তী স্তরে ওঠার প্রমোশন প্লে-অফ নিশ্চিত করেছে। ঠিক এই মাহেন্দ্রক্ষণেই নতুন মালিকের কাছ থেকে অনুপ্রেরণামূলক বার্তা পেলেন খেলোয়াড়রা। মেসি স্পষ্ট জানিয়েছেন, তার লক্ষ্য কেবল দল কেনা নয়, বরং ধাপে ধাপে ক্লাবটির টেকসই উন্নতি নিশ্চিত করা।

কর্নেয়া কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিওনেল মেসির এই আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করল। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে মাঠের পারফরম্যান্স ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্ত করাই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য। এখন প্লে-অফ ম্যাচে নতুন মালিকের বিশাল উচ্চাকাঙ্ক্ষার প্রতিদান মাঠের পারফরম্যান্সে দেওয়াটাই ফুটবলারদের জন্য বড় চ্যালেঞ্জ।

গত ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ক্লাবটি কেনার ঘোষণা দিয়েছিলেন মেসি। এখন দেখার বিষয়, বিশ্বসেরা ফুটবলারের ছোঁয়ায় কর্নেয়া স্প্যানিশ ফুটবলের সিঁড়ি বেয়ে কতটা ওপরে উঠতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ফিক্সিং তদন্তের অস্থিরতার মাঝেই কানাডার দায়িত্বে নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ

ফিক্সিং তদন্তের অস্থিরতার মাঝেই কানাডার দায়িত্বে নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ

ভোলায় জোড়া ইলিশ বিক্রি হলো ১০ হাজারে

ভোলায় জোড়া ইলিশ বিক্রি হলো ১০ হাজারে

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App