×

খেলা

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:২৭ পিএম

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

নিরাপত্তার নিশ্চয়তা এবং অযথা হয়রানি না করার প্রতিশ্রুতি পেলে দ্রুততম সময়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি মুম্বাইয়ে এক ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, একজন সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তার কোনো আপত্তি নেই।

সাকিব আল হাসান বলেন,'হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই দেশে যাব আমি। আমি দেশে ফিরবো, কোর্টে যাবো, মামলা লড়বো কোনো সমস্যা নেই। কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে! সাধারণ নাগরিক হিসেবেই তো এটুকু আশা করতে পারি।' তবে এই নিরাপত্তা বলতে তিনি রাস্তা বন্ধ করা বা পুলিশের বাড়তি প্রটোকল নয়, বরং আইনি প্রক্রিয়া চলাকালীন স্বাভাবিক নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশের কথা উল্লেখ করেছেন।

নিজের বিরুদ্ধে থাকা মামলা প্রসঙ্গে তিনি বলেন,'দুদকের মামলায় জামিন নিতে পারি। দুদকের এরকম মামলা তো দেশে হাজার হাজার মানুষের আছে এবং তারা দেশে খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে ও ব্যবসা করছে।' দীর্ঘ সময় তদন্ত চললেও তার বিরুদ্ধে বড় ধরনের কোনো অনিয়ম প্রমাণিত হয়নি বলেও তিনি দাবি করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হলেও শেষ মুহূর্তে পরিস্থিতির কারণে সফর বাতিল করতে হয় সাকিবকে। এরপর থেকে তিনি দেশের বাইরেই অবস্থান করছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App