×

খেলা

ভারত বাংলাদেশে এলেই সব স্বাভাবিক হয়ে যাবে বিশ্বাস তামিমের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:০০ পিএম

ভারত বাংলাদেশে এলেই সব স্বাভাবিক হয়ে যাবে বিশ্বাস তামিমের

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকে দ্বিপক্ষীয় সফরের প্রস্তাব দিয়েছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার মতে, দুই দেশের ক্রিকেট সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করার বড় পদক্ষেপ হতে পারে ভারতের বাংলাদেশ সফর।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন,‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে এখন আর কোনো বাস্তব সমস্যা আছে। বাংলাদেশে একটি সিরিজ আয়োজনই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার সেরা উপায়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সৃষ্ট জটিলতার কথা মনে করিয়ে দিয়ে সাবেক এই অধিনায়ক বর্তমান পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তামিম বলেন,‘দেশের নিরাপত্তা পরিস্থিতি এখন চমৎকার। ভারতীয় দলের জন্য কখনোই কোনো নিরাপত্তা হুমকি ছিল না, এখনো নেই। ভারত বাংলাদেশে এলে গ্যালারি দর্শকে ঠাসা থাকে। মানুষ এই লড়াই দারুণ উপভোগ করে।’

বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কথাও উল্লেখ করেন তামিম। আইপিএল ও ঢাকার লিগে একসময় সতীর্থ হিসেবে খেলার অভিজ্ঞতার কথা জানান তিনি।

বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর বিষয়ে আগের বিসিবি প্রশাসনের সমালোচনা করে তামিম বলেন,‘আইসিসি নমনীয় ছিল, সমাধানের সুযোগ ছিল। আমাদের উচিত ছিল আলোচনার মাধ্যমে পথ বের করা। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো ভুল সিদ্ধান্ত ছিল। অনেক ক্রিকেটার হয়তো আর কখনোই বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না, যা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App