×

খেলা

নাহিদ রানার জাদুতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:১১ পিএম

নাহিদ রানার জাদুতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ছবি- সংগৃহীত

মিরপুর টেস্টে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। সফরকারীদের ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেনের দল।

জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের তোপে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ইমাম-উল-হককে (২) সাজঘরে ফেরান তিনি। আরেক ওপেনার আজান আওয়াইস (১৫) ও অধিনায়ক শান মাসুদও (২) দ্রুত বিদায় নিলে ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। তবে ফিফটি করা ফজলকে (৬৬) তাইজুল ইসলাম এবং সালমানকে (২৬) তাসকিন ফিরিয়ে দিলে আবারও ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে আসে। এরপরই শুরু হয় নাহিদ রানা-তাণ্ডব। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করা মোহাম্মদ রিজওয়ান (১৫) ও সৌদ শাকিলকে (১৫) নিজের টানা দুই ওভারে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন রানা। শেষ দিকে তাইজুল ও মিরাজের আঘাতে ১৬৩ রানেই থমকে যায় পাকিস্তানের ইনিংস।

এর আগে পঞ্চম দিন সকালে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫০ বলে লড়াকু ৮৭ রান করেন। এ ছাড়া মুমিনুল হকের ৫৬ ও মুশফিকুর রহিমের ২২ রান লক্ষ্য বাড়াতে সাহায্য করে। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ৩৮৬ রান তুলেছিল পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এই জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম বড় সাফল্য। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের পর এবার দেশের মাটিতেও তাদের বিপক্ষে দাপট দেখাল টাইগাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App