×

খেলা

ভিসা বন্ড মওকুফ করল যুক্তরাষ্ট্র, পাবেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:১২ পিএম

ভিসা বন্ড মওকুফ করল যুক্তরাষ্ট্র, পাবেন যারা

ছবি- সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টিকিটধারী দর্শকদের জন্য ‘ভিসা বন্ডের’ বাধ্যবাধকতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা এই জামানতের পরিমাণ ছিল ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র সরকার এই ঘোষণা দেয়। খবর আল-জাজিরার।

গত বছরের আগস্টে চালু হওয়া এক নীতিমালায় বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য এই বন্ড বাধ্যতামূলক করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, অস্থায়ী মার্কিন ভিসা পেতে নিরাপত্তা জামানত হিসেবে এই অর্থ জমা দিতে হতো, যা দেশ ত্যাগের পর ফেরত পাওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার জানান, ২০২৬ সালের ১৫ এপ্রিলের মধ্যে যারা বিশ্বকাপের টিকিট কিনে ‘ফিফা পাস’ কর্মসূচিতে যুক্ত হবেন, তাদের ক্ষেত্রে এই বন্ড আর প্রযোজ্য হবে না। খেলোয়াড়, কোচ ও সহায়তাকারী কর্মীদের জন্য এই শর্ত আগেই তুলে নেওয়া হয়েছিল।

মোরা নামদার বলেন,'জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমরা বৈধ ভ্রমণ সহজ করতে কাজ করছি।' তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে যে ভিসা বন্ড মওকুফ হলেও দর্শকদের নিয়মিত ভিসা যাচাই প্রক্রিয়ার (ইন্টারভিউ ও স্ক্রিনিং) মধ্য দিয়েই যেতে হবে।

বর্তমানে বিশ্বকাপে সুযোগ পাওয়া অন্তত পাঁচটি দেশ—আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়া এই বন্ড নীতির আওতায় রয়েছে। মার্কিন প্রশাসনের ধারণা, বিশ্বকাপ উপলক্ষে প্রায় এক কোটি দর্শক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরে বিশ্বফুটবলের এই মহাযজ্ঞ শুরু হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App