×

খেলা

২০৩০ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:২৩ পিএম

২০৩০ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের ডাগআউটে থাকছেন আনচেলত্তি। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে হারানো গৌরব ফিরে পেতে ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তির ওপরই দীর্ঘমেয়াদি আস্থা রাখল ব্রাজিল। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের ডাগআউটে থাকছেন তিনি। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে এই চুক্তির কথা নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

৬৬ বছর বয়সী আনচেলত্তি গত বছর ব্রাজিলের দায়িত্ব নেন। তার অধীনেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চুক্তি নবায়নের পর তিনি বলেন, ‘ব্রাজিলে ফুটবল কতটা আবেগের, তা আমি শুরুতেই বুঝেছি। গত এক বছর ধরে আমরা ব্রাজিলকে আবারও বিশ্বের এক নম্বর দল বানাতে কাজ করছি। আমি এই দলের সঙ্গে আরও জয় ও আরও সময় কাটাতে চাই।’

সিবিএফ সভাপতি সামির জাউদ জানান, বিশ্ব ফুটবলে ব্রাজিলকে আবারও সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত করার পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি করা হয়েছে। তিতের বিদায়ের পর বেশ কয়েকজন কোচ বদল করলেও শেষ পর্যন্ত ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ আনচেলত্তিকেই বেছে নিয়েছে সিবিএফ। ১৯৬৫ সালে ফিলপো নুনেজের পর তিনিই প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব সামলাচ্ছেন।

এখন পর্যন্ত আনচেলত্তির অধীনে ১০ ম্যাচ খেলেছে ব্রাজিল; যার মধ্যে পাঁচটিতে জয় ও তিনটিতে হার রয়েছে। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। এরপর ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।

তবে সমর্থকদের মূল আগ্রহের কেন্দ্রে রয়েছেন নেইমার। হাঁটুর গুরুতর চোটের কারণে গত বছর থেকে দলের বাইরে থাকা এই তারকা ফরোয়ার্ডকে বিশ্বকাপ দলে রাখা হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এবারের বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। টুর্নামেন্ট চলাকালে নিউ জার্সিতে অবস্থান করবে ব্রাজিল দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে

মির্জা ফখরুল ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

বিপুল গাঁজাসহ গ্রেপ্তার ১

বিপুল গাঁজাসহ গ্রেপ্তার ১

কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, ব্যাপক উত্তেজনা

কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, ব্যাপক উত্তেজনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App