×

খেলা

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ইসরায়েলের তোপে ইয়ামাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:২৯ পিএম

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ইসরায়েলের তোপে ইয়ামাল

ছবি- সংগৃহীত

বার্সেলোনার শিরোপা উদযাপন প্যারেডে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরায়েলের কড়া সমালোচনার মুখে পড়েছেন স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল। বার্সার ছাদখোলা বাসে উদযাপন চলাকালে এক সমর্থকের কাছ থেকে পতাকা নিয়ে সেটি ওড়ান তিনি। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

১৮ বছর বয়সী এই ফুটবলারের এমন আচরণকে ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ইয়ামাল ঘৃণা ছড়াচ্ছেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও জানান,‘ইসরায়েল ও ইহুদি জনগণের বিরুদ্ধে উস্কানি’ বন্ধে তিনি সোচ্চার থাকবেন। একই সঙ্গে বার্সেলোনা ক্লাবের কাছ থেকেও এ বিষয়ে অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে তিনি জানান, ইয়ামালের ফিলিস্তিনের পতাকা ওড়ানোর বিষয়টি তার পছন্দ হয়নি এবং এ নিয়ে তিনি খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন। তবে ফ্লিক এটিও উল্লেখ করেন যে ইয়ামাল এখন প্রাপ্তবয়স্ক এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে।

সদ্য ১৮ বছর বয়সে পা রাখা ইয়ামালের সামাজিক যোগাযোগমাধ্যমে ৪২ মিলিয়নের বেশি অনুসারী থাকায় এই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App