×

খেলা

২০৩০ সালে ৪৫ বছর বয়সেও বিশ্বকাপ খেলবেন রোনালদো!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

২০৩০ সালে ৪৫ বছর বয়সেও বিশ্বকাপ খেলবেন রোনালদো!

ছবি- সংগৃহীত

পর্তুগালের জার্সি গায়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মাতাতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই মহাতারকার এটাই শেষ বিশ্বকাপ—এমনটাই ধরে নিয়েছেন ফুটবল বিশ্ব ও তার কোটি ভক্ত। ২০১৬ সালে ইউরোপ জয় করলেও সোনালী ট্রফিটা এখনো অধরা সিআরসেভেনের। তবে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ এখনই রোনালদোর শেষ দেখছেন না। তার মতে, ২০৩০ সালের বিশ্বকাপেও দেখা যেতে পারে এই পর্তুগিজ তারকাকে।

২০৩০ সালের বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, মরক্কো ও রোনালদোর নিজের দেশ পর্তুগাল। নিজ ঘরের মাঠে আরও একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন রোনালদো দেখতেই পারেন, তবে তখন তার বয়স হবে ৪৫ বছর। স্প্যানিশ রেডিও ‘কাদেনা সার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজকে প্রশ্ন করা হয়েছিল, ২০৩০ বিশ্বকাপে রোনালদো খেলবেন কি না। জবাবে পর্তুগাল কোচ বলেন, ‘এ নিয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। তার সেই যোগ্যতা আছে।’ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো অবশ্য এখনো নিজের অবসর নিয়ে কোনো চূড়ান্ত সময়সীমা জানাননি।

২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হওয়া রোনালদো দেশের হয়ে রেকর্ড ২২৬ ম্যাচে ১৪৩টি গোল করেছেন। একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও তাঁর। মার্তিনেজ বলেন, ‘আমরা পর্তুগালের সব তরুণ ফুটবলারের কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আদর্শ পৌঁছে দিতে চাই, কারণ সে একজন সত্যিকারের রোল মডেল।’

এবারের বিশ্বকাপে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন রোনালদো। সৌদি ক্লাব আল নাসরের হয়ে চলতি মৌসুমে ২৮ গোল করে প্রথমবারের মতো সৌদি প্রো লিগের শিরোপা জিতেছেন তিনি। ২০২২ সালে সৌদি আরবে পাড়ি জমানোর পর এটিই তার প্রথম লিগ জয়।

অন্যান্য তারকাদের চেয়ে রোনালদোর ভিন্ন মানসিকতার প্রশংসা করে মার্তিনেজ বলেন, ‘আমরা কোচিং স্টাফরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি রোনালদো কেবল কোনো নির্দিষ্ট দলীয় বা ব্যক্তিগত শিরোপা জেতার জন্য খেলে না। তার ভেতরের খেলার ক্ষুধাই তার আসল পরিচয়। সে যা-ই জিতুক না কেন, পরের দিন নিজেকে আরও উন্নত করার জন্য তার একই রকম ক্ষুধা থাকে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি চ্যাম্পিয়নস লিগ বা ব্যালন ডি’অর জেতা অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি, যারা জেতার পরের দিনই ক্ষুধা হারিয়ে ফেলে। কিন্তু রোনালদোর মানসিকতা একেবারেই ভিন্ন।’

আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং চার দিন পর, ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে ‘কে’ গ্রুপের শেষ ম্যাচ খেলবে মার্তিনেজের দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App