×

খেলা

বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালেই ৪ লাখ টাকা জরিমানা!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:৪০ পিএম

বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালেই ৪ লাখ টাকা জরিমানা!

ছবি- সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। ফুটবল কিংবা ক্রিকেটের এই মেগা আসর মানেই বিশ্বজুড়ে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা ওড়ানো এখন খুবই চেনা দৃশ্য। তবে ইংল্যান্ডে অতি-উৎসাহী হয়ে আবেগের বশে নিয়ম না মেনে পতাকা ওড়ালে বড় অঙ্কের জরিমানা গুণতে হতে পারে। আইনি মারপ্যাঁচে এই খেসারতের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ প্রায় ৪ লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

ব্রিটিশ আইন অনুযায়ী, পতাকাটি যদি বাড়ির ছাদে লাগানো থাকে, তবে যেকোনো আকারের পতাকাই ওড়ানো যাবে। এতে জরিমানার কোনো ঝুঁকি নেই। তবে শর্ত একটাই—পতাকাটি যেন নিরাপদ ও ভালো অবস্থায় টানানো থাকে, যাতে পথচারী বা প্রতিবেশীদের কোনো ক্ষতি না হয়।

আসল ঝামেলা বাধে অন্য জায়গায়। যুক্তরাজ্যের ‘টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং রেগুলেশনস (২০০৭)’ অনুযায়ী, পতাকাটি যদি ছাদ ছাড়া বাড়ির অন্য কোনো অংশে। যেমন জানালা বা দেওয়ালে ঝোলানো হয়, তবে তার সর্বোচ্চ আকারের ওপর কিছু আইনি বিধিনিষেধ রয়েছে।

এমনকি পতাকাটি যদি কোনো নির্দিষ্ট পতাকাদণ্ডে ওড়ানো হয়, তবুও সেটি যে দেশের পতাকাই হোক না কেন, তার আকার কোনোভাবেই দুই মিটারের বেশি হতে পারবে না। নিয়ম অনুযায়ী, স্থানীয় কাউন্সিল যদি নিয়মবহির্ভূত কোনো পতাকা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় এবং বাড়ির মালিক তা অমান্য করেন, তবে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হতে পারে।

ঝামেলা এখানেই শেষ নয়। নির্দেশ অমান্য করে পতাকাটি ঝুলিয়ে রাখলে, যতদিন না সেটি সরানো হচ্ছে, ততদিন পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ২৫০ পাউন্ড করে জরিমানা দিতে হবে। সাধারণ একজন সমর্থকের জন্য এটি বিশাল এক আর্থিক বোঝা।

তবে বিশ্বকাপ চলাকালীন হুট করেই যুক্তরাজ্যের স্থানীয় কাউন্সিল আপনার দরজায় কড়া নেড়ে জরিমানার রসিদ ধরিয়ে দেবে না। এই প্রক্রিয়াটি আদালত পর্যন্ত পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগে। সাধারণত প্রতিবেশীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর স্থানীয় কাউন্সিল একটি ‘এনফোর্সমেন্ট নোটিশ’ পাঠায়। সেই নির্দেশ মেনে যেকোনো ধাপে যদি অবৈধ পতাকাটি নামিয়ে ফেলা হয় বা ছোট আকারের পতাকা লাগানো হয়, তবে কোনো জরিমানা ছাড়াই বিষয়টি মিটে যাবে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ‘মাইলফলক’

স্পেশাল প্রসিকিউটর মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ‘মাইলফলক’

অবৈধ পুশ-ইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ পুশ-ইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইটা সহজ নয়, সবাই মিলে লড়তে হবে

স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইটা সহজ নয়, সবাই মিলে লড়তে হবে

দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App