×

খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬

প্রতিশ্রুতি ছিল নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, বাস্তবে শুধুই বাফারিং

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:৫১ পিএম

প্রতিশ্রুতি ছিল নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, বাস্তবে শুধুই বাফারিং

ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ঘিরে যখন বিশ্বের কোটি কোটি দর্শকের উচ্ছ্বাস তুঙ্গে, তখন ওটিটি প্ল্যাটফর্মের প্রযুক্তিগত বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছিলেন দেশের লাখ লাখ ফুটবলপ্রেমী। ম্যাচ উপভোগের পরিবর্তে অধিকাংশ দর্শককে বারবার দেখতে হয়েছে ‘লোডিং’ আইকন।

অভিযোগ উঠেছে, শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানের মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিতে গিয়ে ব্যবহারকারীর প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে ওটিপি পাওয়ার জন্য। এরপর পেমেন্ট লিংক পেতেও লেগেছে আরও ৩০ মিনিট। সব প্রক্রিয়া সম্পন্ন করে অ্যাপ চালু করার পরও স্বস্তি মেলেনি। প্রতি ৩০ সেকেন্ড পরপর ভিডিও থেমে গেছে, কখনো কয়েক মিনিট পর আবার চালু হলেও ফের লোডিং স্ক্রিনেই আটকে ছিল।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উদ্বোধনী ম্যাচ ঘিরে এমন সমস্যার মুখোমুখি হয়েছেন প্রায় সব গ্রাহকই। অর্থ খরচ করেও খেলা দেখতে না পেরে বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য দর্শক ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের বিনিয়োগ করেছে এবং আগাম সাবস্ক্রিপশনের জন্য ব্যাপক প্রচারণাও চালিয়েছে। তবে গ্রাহকদের অভিযোগ, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে তারা যথাযথ বিনিয়োগ করেনি। অথচ চার বছর আগেই বিশ্বকাপের সময়সূচি নির্ধারিত ছিল, ফলে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগও ছিল।

আগাম অর্থ গ্রহণের পরও নিরবচ্ছিন্ন সেবা দিতে ব্যর্থ হওয়া শুধু প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করছেন সবাই। একচেটিয়া সম্প্রচারস্বত্ব থাকায় দর্শকদের বিকল্পও সীমিত, যা সেবাদাতাদের জবাবদিহির প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, পরবর্তী ম্যাচগুলোতে অন্তত নির্বিঘ্ন স্ট্রিমিং নিশ্চিত করবে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মগুলো। অন্যথায় তাদের ব্যর্থতা স্বীকার করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের উপযুক্ত ক্ষতিপূরণ বা অর্থ ফেরতের ব্যবস্থা করা উচিত বলে মনে করছেন অনেকেই।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ আহত

৯ যুগ্মসচিবকে বদলি

৯ যুগ্মসচিবকে বদলি

অর্থমন্ত্রীর বাজেট ব্রিফিং শুরু

অর্থমন্ত্রীর বাজেট ব্রিফিং শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App