যেভাবে দেখবেন ব্রাজিলের খেলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি- সংগৃহীত
চলতি ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ও হাইভোল্টেজ ম্যাচে রোববার ভোররাতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকান পরাশক্তি মরক্কো। মেটলাইফ স্টেডিয়াম গ্রুপ সি-এর এই মহরণটি দিয়ে শুরু হচ্ছে দল দুটির বিশ্বকাপ অভিযান। তবে এই ম্যাচের বাড়তি আকর্ষণ ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তির উপস্থিতি।
বিশ্বকাপে নিজেদের এই প্রথম ম্যাচে ব্রাজিল দলে চোটের কারণে নেইমার ও মিডফিল্ডার ওয়েসলি ছিটকে গেছেন। ওয়েসলির জায়গায় দলে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মিডফিল্ডার এডারসন।
মরক্কো শিবিরেও বড় ধাক্কা লেগেছে, চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ড ও উইঙ্গার আবদে ইজ্জালজৌলি।
এর আগে একবারই বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মরক্কো। ১৯৯৮ সালে ওই খেলায় মরক্কোকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। সবশেষ ২০২৩ সালে এক প্রীতি ম্যাচে দেখা হয়েছিল দল দুটির। সেখানে ২-১ গোলের ব্যবধানে জিতেছিল মরক্কো।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার মুখোমুখি হবে ব্রাজিল-মরক্কো। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ১৪ জুন ভোররাত ৪টায়।
যেভাবে দেখবেন খেলা
বাংলাদেশ থেকে এবার তিনটি চ্যানেলে বিশ্বকাপের ম্যাচ দেখা যাচ্ছে। বিটিভি ছাড়াও টি-স্পোর্টস ও সময় টিভিও বিশ্বকাপের ম্যাচ দেখাচ্ছে।
এছাড়াও বায়োস্কোপ, টফি ও জিপি অ্যাপ থেকেও দেখা যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ। এছাড়া যুক্তরাজ্যে বিবিসি ওয়ান, যুক্তরাষ্ট্রে ফক্স স্পোর্টস, ভারতে জি৫ ও অস্ট্রেলিয়ায় এসবিএস চ্যানেলেও বিশ্বকাপের ম্যাচ দেখা যাচ্ছে।
