×

খেলা

পদত্যাগ করতে যাচ্ছেন ফিফা সভাপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:০৭ পিএম

পদত্যাগ করতে যাচ্ছেন ফিফা সভাপতি

ছবি : সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইউকে টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের একটি অংশ বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ফিফার অভ্যন্তরীণ ও বহিরাগত চাপের মুখে পড়েছেন ইনফান্তিনো। এর জেরেই তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের মাধ্যমে ইনফান্তিনো আর্থিকভাবে লাভবান হতে পারতেন। তবে বিভিন্ন মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে হয়।

প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী এই সুইস ফুটবল কর্মকর্তা সভাপতি পদে বহাল থাকতে আগ্রহী হলেও ধীরে ধীরে তার প্রতি সমর্থন কমে যাচ্ছে।

একটি সূত্রের বরাত দিয়ে ইউকে টাইমস জানিয়েছে, ইনফান্তিনো এখন কার্যত একজন অকার্যকর নেতা হয়ে পড়েছেন। তার সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণে ইতোমধ্যে প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করেছেন তার বিরোধীরা।

এদিকে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আস্থাহীনতার কথাও স্পষ্টভাবে জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App