×

খেলা

মারা গেলেন লিওনেল মেসির বাবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম

মারা গেলেন লিওনেল মেসির বাবা

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে তার মৃত্যুর খবর জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনেও ৬৮ বছর বয়সে হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে ও রোসারিও৩ নেটওয়ার্ক জানিয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন হোর্হে মেসি। ৬৮ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর গত জুনে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে তার কান্নার কারণ জানতে চাইলে মেসি জানিয়েছিলেন, বিষয়টির সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। তিনি তখন কঠিন কিছু সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন বলেও জানান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এক মাসে প্রায় ৫১ হাজার অভিবাসী গ্রেপ্তার

এরপর থেকেই মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হতে থাকে। সে সময় মেসি পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছিল, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

একই সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে গুজব বা নানা ধরনের জল্পনা না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছিল পরিবার। হোর্হে মেসি ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা এবং ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর অনুরোধও করা হয়েছিল।

তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও মেসির পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে কি না, তা নিয়ে প্রতিবেদনগুলোতে ভিন্নতা রয়েছে।

মেসির ক্যারিয়ারে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হোর্হে মেসির। ছোটবেলা থেকেই ছেলের ফুটবল প্রতিভা বিকাশে তিনি পাশে ছিলেন।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে মেসির বার্সেলোনায় পাড়ি দেওয়ার পথ তৈরিতেও হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তী সময়ে তিনি ফুটবলারদের এজেন্ট হিসেবেও কাজ শুরু করেন এবং ছেলের পেশাদার ক্যারিয়ার পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

হোর্হে মেসি দীর্ঘদিন ধরে লিওনেল মেসির ঘনিষ্ঠ পরামর্শক ও প্রতিনিধি হিসেবেও পরিচিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

দেশে ফিরে যা বললেন বাঁধন

দেশে ফিরে যা বললেন বাঁধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App