×

সিলেট

নতুন কুঁড়ি স্পোর্টস

অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

Icon

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

ছবি: ভোরের কাগজ

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিলেটের জৈন্তাপুর উপজেলা অনূর্ধ্ব-১৪ ফুটবল একাদশ। ফাইনালে তারা গোলাপগঞ্জ উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

আজ শনিবার (৯ মে) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। ম্যাচের প্রথমার্ধের ১৪তম মিনিটে জৈন্তাপুরের আক্রমণভাগের খেলোয়াড় আশফাক দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে জৈন্তাপুর উপজেলা দল।

এর আগে শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে জৈন্তাপুর উপজেলা ২-০ গোলে কম্পানীগঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে ওঠে বলে জানান দলের ম্যানেজার শাহীন আলম।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সিলেট জেলা দলের সাবেক ফুটবলার রেজাউল করিম নাচন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা তাঁতিদলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুজন এবং ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল।

এছাড়াও জৈন্তাপুর উপজেলা দলের পক্ষে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, নাদিম আহমেদ, রুবেল আহমেদ, মাহফুজ আহমেদ, রাফিসহ অন্যান্য খেলোয়াড় ও কলাকুশলীরা।

৫০ মিনিটব্যাপী (২৫+২৫ মিনিট) এই ফাইনাল ম্যাচ শেষে দলীয় ম্যানেজার শাহীন আলম জানান, জৈন্তাপুর উপজেলা থেকে ৬ জন খেলোয়াড় চূড়ান্তভাবে সিলেট জেলা একাদশে জায়গা পেয়েছে। তারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবে।

জৈন্তাপুর উপজেলার এ সাফল্যে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App