×

সিলেট

সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:৫৩ এএম

সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন শিশু মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে দুজন হলো আবু সাফা ও রাফা আক্তার। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। 

শনিবার (১৬ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।  স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশু দুজনের শরীরে হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগ আরীও জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়া ৩৪ জনের মধ্যে চারজনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শিশুদের টিকাদানের আওতায় আনা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

সিলেট টেস্ট প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় ঝরলো বাবা-ছেলের প্রাণ

বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় ঝরলো বাবা-ছেলের প্রাণ

কারিনা, তোমার কারণে আমরা একটু বেশি সাহসী হওয়ার চেষ্টা করব

তাসনিম জারা কারিনা, তোমার কারণে আমরা একটু বেশি সাহসী হওয়ার চেষ্টা করব

সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App