×

সিলেট

সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো ভারত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ারে দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমানের লাশ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। 

শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে পতাকা বৈঠক ও আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিহত বাংলাদেশির মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

এসময় বিজিবি পুলিশের পাশাপাশি নিহত মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নিহত হন। 

পরিবারের দাবি, ‘মুজিবুর রহমান মাছ শিকারের জন্য বিকেলে গিয়েছিলেন। এরপর সন্ধ্যায় খবর আসে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তবে স্থানীয়রা জানান, মুজিবুর দীর্ঘদিন ধরে চোরাকারবারির সাথে জড়িত। চোরাই মাল আনার জন্য সে ভারতে প্রবেশ করে। ’

কুলাউড়া থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএসএফ মুজিবুরের লাশ হস্তান্তর করেছে। এসময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App