×

সিলেট

মাধবপুর সীমান্ত

বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:২৬ পিএম

বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত এলাকার ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন এলাকায় কয়েকজন ভারতীয় নাগরিককে জড়ো করা হয়। এ সময় সিকিউরিটি লাইট বন্ধ করে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।

৫৫ বিজিবির দায়িত্বরত টহল দল তাৎক্ষণিকভাবে সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে জিরো লাইনে ওই প্রচেষ্টা প্রতিহত করে এবং তাদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়।

এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সর্বাত্মক সহায়তা করেন। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App