×

সিলেট

সীমান্তে যৌথবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:১৮ এএম

সীমান্তে যৌথবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের একটি যৌথ অভিযানে একটি ওয়ান শুটারগান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। ও র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

তবে বিজিবির ধারণা, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।

বিজিবি আরো জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার, অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ এবং অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্যের ২ দেশে ইরানের হামলা, ক্ষয়ক্ষতি জানালো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের ২ দেশে ইরানের হামলা, ক্ষয়ক্ষতি জানালো যুক্তরাষ্ট্র

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন

দ্বিপাক্ষিক বৈঠকে ৫ দিনের সফরে গেলেন সেনাপ্রধান

দ্বিপাক্ষিক বৈঠকে ৫ দিনের সফরে গেলেন সেনাপ্রধান

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসার আবেদন

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসার আবেদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App