×

সিলেট

আবারও খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম

আবারও খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

ছবি: সংগৃহীত

তৃতীয় দফায় খোলা হয়েছে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে মাজার প্রাঙ্গণে দানবাক্সের অর্থ গণনা শুরু হয়। বেলা ২টা পর্যন্তও এ গণনা চলছিল।

মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির তত্ত্বাবধানে টাকা গণনা করা হচ্ছে। এতে মাদরাসার শিক্ষার্থী, মাজার কমিটির সদস্য এবং জেলা প্রশাসনের কর্মচারীরা অংশ নিয়েছেন। প্রায় ৩৪ দিন পর দানবাক্স খোলায় এবার আগের দুই দফার তুলনায় বেশি অর্থ পাওয়া যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, সর্বশেষ গত ১১ জুলাই দানবাক্স খোলা হয়েছিল। প্রায় এক মাস পর এবার আবারও সবার উপস্থিতিতে প্রকাশ্যে অর্থ গণনা করা হচ্ছে।

তিনি বলেন, প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে টাকা গণনা হচ্ছে এবং সাংবাদিকরাও পুরো প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করছেন। অর্থ গণনা নিয়ে যাতে কোনো ধরনের সন্দেহ বা অবিশ্বাস তৈরি না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো মাত্র চার দিনের জমা হওয়া দানের অর্থ প্রকাশ্যে গণনা করা হয়। সেবার নগদ ১৭ লাখ ৫৪৯ টাকা পাওয়া যায়। এরপর ১৮ দিন পর, ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হলে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়।

দুই দফার গণনায় নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণালংকারসহ নানা ধরনের সামগ্রীও পাওয়া যায়। এবার ৩৪ দিন পর দানবাক্স খোলায় অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাজারের আয়-ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত ২৬ জুন সিলেট সার্কিট হাউসে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে আয়োজিত ওই সভায় মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে তৃতীয় দফায় দানবাক্সের অর্থ গণনা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী

ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী

পাকিস্তান এড়িয়ে চীনের আকাশপথে ভারত, সামনে যত চ্যালেঞ্জ

পাকিস্তান এড়িয়ে চীনের আকাশপথে ভারত, সামনে যত চ্যালেঞ্জ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষক আটক

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষক আটক

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App