×

তথ্যপ্রযুক্তি

বাজারে আসছে ক্যানভাস ইনফিনিটি প্রো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ০৩:০৫ পিএম

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স বেজেললেস ডিসপ্লের ফোন আনছে। এটি ক্যানভাস সিরিজের। ফোনটির মডেল ক্যানভাস ইনফিনিটি প্রো। ফোনটি দেখতে স্যামসাংয়ের গ্যালাক্সি এস এইট ও এস এইট প্লাসের মত। এই ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। সম্প্রতি এক ওয়েব পোর্টালে প্রকাশিত এক রিপোর্টে সেই ফোনের রিটেল প্যাকেজিং -এর ছবি ফাঁস হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে ক্যানভাস ইনফিনিটির মতো একই ডিসপ্লে থাকবে ক্যানভাস ইনফিনিটি প্রো -এর সামনে। এছাড়াও ফাঁস হওয়া ছবিটি দেখে অনুমান ফোনটিতে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা। ক্যানভাস ইনফিনিটি প্রোতে থাকতে পারে ৫.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। তবে এই ফোন সম্পর্কে এখনো পর্যন্ত কোম্পানির তরফে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে আন্দাজ করা হচ্ছে এই ফোনের পিছনে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে কিছুই এখনো নিশ্চিত ভাবে বলা সম্ভব না। কানাঘুঁষো শোনা যাচ্ছে এই মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে ক্যানভাস ইনফিনিটি প্রো। দাম হতে পারে ভারতের বাজারে ১৫ হাজার রুপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App